রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
মেসির জোড়া গোলে আটলান্টাকে ৩-১ ব্যবধানে হারাল ইন্টার মায়ামি • জুনে সতর্কবার্তা, অক্টোবরে দশ মৃত্যু: টুপটুপ রিসোর্টের আগুন থেকে শিক্ষা • পটিয়া ভূমি অফিসে নথি বাণিজ্য ও ঘুষের অভিযোগ, দুদকের তদন্ত দাবি • বান্দরবান-চট্টগ্রামে কাঠ পাচারের অভিযোগ, বন কর্মকর্তাদের বিরুদ্ধে লাখ লাখ টাকা ঘুষের দাবি • আমি জ্ঞানের শহর, আলী তার দরজা • ওষুধের আগুন, রাষ্ট্রের পরীক্ষা: হ্যাজম্যাট প্রস্তুতি ও জবাবদিহি কোথায়? • গজারিয়ায় ফুলদী নদীতে সেতু নির্মাণের উদ্যোগ, কাজ শুরু এ বছরই • চীনের শেনজেন ভ্রমণ ও পুরাতন গাড়ির বাজারে বিস্ময় • গজারিয়ায় মাদকমুক্ত সমাজ গড়ার শপথ • দেশের অধিকাংশ মানুষেরই আয় কমেছে
জাতীয় পঞ্চগড় ট্রাজেডি : মৃতের সংখ্যা বেড়ে ৬৮

পঞ্চগড় ট্রাজেডি : মৃতের সংখ্যা বেড়ে ৬৮

পঞ্চগড়ের বোদা উপজেলায় করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় তৃতীয় দিন পর্যন্ত মৃতদেহ মিলেছে ৬৮ জনের। এখনো নিখোঁজ আছেন চারজন। তাদের উদ্ধারে আজও চলছে কার্যক্রম।

উদ্ধার কার্যক্রমের তৃতীয় দিনে সন্ধ্যা পর্যন্ত ১৭টি মৃতদেহ পাওয়া যায়। দিনাজপুরের খানসামা ও বীরগঞ্জ এবং পঞ্চগড়ের দেবীগঞ্জ ও বোদা উপজেলার বিভিন্ন নদী-উপনদী থেকে এসব মৃতদেহ উদ্ধার করা হয়। আর জেলা প্রশাসনের জরুরি তথ্য কেন্দ্রের সর্বশেষ হিসাব অনুযায়ী, ৬৮ জনের মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এদের মধ্যে ২১ জন শিশু, ৩০ জন নারী ও পুরুষ ১৭ জন। তবে ডুবে যাওয়া নৌকাটিতে ঠিক কতজন যাত্রী ছিল, তার সঠিক তথ্য এখনো পাওয়া যায়নি। গত রবিবার দুপুরে মাড়েয়া বামনহাট ইউনিয়নের আউলিয়া ঘাট এলাকায় করতোয়া নদীতে শতাধীক যাত্রী নিয়ে ডুবে যায় নৌকাটি। 

খুঁজুন