জেলার সদর উপজেলার হাড়িভাষা ইউনিয়নের দামুপাড়া গ্রামে দাদার অটোভ্যানের চাপায় সায়ান নামে দুই বছর বয়সী এক শিশু নিহত হয়েছে।
আজ বুধবার নিজ বাড়ি থেকে সায়ানের দাদা মোবারক আলী অটোভ্যান বের করার সময় এ দুর্ঘটনা ঘটে।
মৃত সায়ান দামুপাড়া গ্রামের সিদ্দিকুরের ছেলে।
স্থানীয়রা জানান, সায়ানের দাদা মোবারক ঘর থেকে অটোভ্যান বের করছিলেন। এ সময় সায়ান ভ্যানের পেছনে দাঁড়িয়ে ছিল। মোবারক বিষয়টি খেয়াল না করায় অটোভ্যানটি পেছনের দিকে নেয়ার সময় সায়ানকে ধাক্কা দেয়।
এতে শিশুটি গুরুতর আহত হয়। পরে পরিবারের সদস্যরা সায়ানকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান শিশু সায়ানের মৃত্যুর বিষয়টি বাসসকে নিশ্চিত করেছেন।
পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত
পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত
জেলার সদর উপজেলার হাড়িভাষা ইউনিয়নের দামুপাড়া গ্রামে দাদার অটোভ্যানের চাপায় সায়ান নামে দুই বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। আজ বুধবার নিজ বাড়ি থেকে সায়ানের দাদা মোবারক আলী অটোভ্যান বের করার সময় এ দুর্ঘটনা ঘটে। মৃত সায়ান দামুপাড়া
গ্রামের সিদ্দিকুরের ছেলে। স্থানীয়রা জানান, সায়ানের দাদা মোবারক ঘর থেকে অটোভ্যান বের করছিলেন। এ সময় সায়ান ভ্যানের পেছনে দাঁড়িয়ে ছিল। মোবারক বিষয়টি খেয়াল না করায় অটোভ্যানটি পেছনের দিকে নেয়ার সময় সায়ানকে ধাক্কা দেয়। এতে শিশুটি গুরুতর আহত হয়।
পরে পরিবারের সদস্যরা সায়ানকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান শিশু সায়ানের মৃত্যুর বিষয়টি বাসসকে নিশ্চিত করেছেন।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
রওশন টাওয়ার, (লিফট-৮) ১৫২/২/এ২ গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত