রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
শিক্ষা প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বন- ১৬ জনের জেল,জরিমানা

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বন- ১৬ জনের জেল,জরিমানা

শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টার :

নওগাঁর বিভিন্ন কেন্দ্রে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বন করে জালিয়াতি করায় ১৬ জন চাকরি প্রার্থীকে বিভিন্ন মেয়াদে জেল ও জরিমানা করা হয়েছে। তাদের মধ্যে শিক্ষক নিয়োগ পরীক্ষায় ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহার করা সহ অন্যান্য অপরাধ করায় ১৪ জন প্রার্থীকে ভ্রাম্যমাণ আদালতে ১০ থেকে ১ মাস পর্যন্ত কারাদন্ড প্রদান করেন এবং দু' জনকে ৫শ' টাকা করে জরিমানা করা হয়েছে। কারাদন্ড প্রাপ্তদের আদালতের মাধ্যমে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে। গতকাল শুক্রবার পরীক্ষা চলাকালীন সময়ে তাদের এ সাজা দেওয়া হয়।

সাজা প্রাপ্তরা হলেন, মান্দা মমিন শাহানা সরকারি ডিগ্রি কলেজ কেন্দ্র থেকে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করায় রবিউল ইসলাম কে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে এবং মিঠুন ও সুলতানকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। শহীদ কামারুজ্জামান কেন্দ্র থেকে নাইমুর রহমান কে ও টেক্সটাইল কেন্দ্র থেকে  মোস্তাফিজুর বিন আমিন কে ১৫ দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। মান্দা থানা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে জারজিস আলমকে ১০দিন, ফজলে রাব্বি মন্ডলকে ১ মাস, নুর আলম কে ৭ দিন, জামাল উদ্দিন কে ১০ দিন, আব্দুল্লাহ সাইরাফি কে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। মহাদেবপুর সর্বমঙ্গলা উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে আনসার আলী নামের একজন কে ১৫ দিনের কারাদণ্ড দেয়া হয়েছে। বদলগাছি উপজেলার পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে একজনকে পুলিশে সোপর্দ করে তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। নওগাঁ সদর থানার চক এনায়েত উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে ১ জনকে ১০ দিনের কারাদণ্ড দেয়া হয়েছে, পাহাড়পুর জিএম হাই স্কুল কেন্দ্র থেকে ১ জনকে ১০ দিনের কারাদণ্ড দেয়া হয়েছে। এছাড়াও সরকারি বিএমসি মহিলা কলেজ কেন্দ্র থেকে ২ জনকে ৫শ' টাকা করে জরিমানা করা হয়েছে।

জানা যায়, শুক্রবার জেলার বিভিন্ন কেন্দ্রে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা চলাকালীন সময়ে কানে ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহার করার অপরাধে পাবলিক পরীক্ষা আইন ১৯৮০ এর ১১ ধারায় তাদের বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।

খুঁজুন