মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ
দেশের খবর প্রবাসীর স্ত্রীর সাথে পরকিয়ার প্রতিবাদ করায় প্রেমিকের মাকে পিটিয়ে হত্যা

প্রবাসীর স্ত্রীর সাথে পরকিয়ার প্রতিবাদ করায় প্রেমিকের মাকে পিটিয়ে হত্যা

শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রিপোর্টার :

নওগাঁয় ছেলের সাথে পরকিয়া প্রেমের সম্পর্ক বিচ্ছিন্ন করতে বলায় (পরকিয়া প্রেমিক) ছেলের সৎ মা সালমা বেগমকে (৪০) কে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। 

দিন-দুপুরে এ হত্যার ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে নওগাঁর মহাদেবপুর উপজেলার এনায়েতপুর ইউনিয়ন এর কালুশহর মন্ডলপাড়া গ্রামে। নিহত গৃহবধু সালমা বেগম ঐ গ্রামের আবু তালেব এর ২য় স্ত্রী। স্থানীয় সূত্র জানায়, কালুশহর মন্ডল পাড়া গ্রামের প্রবাসী স্বামী হারুন এর স্ত্রী সাদিয়া খাতুন প্রতিবেশী আবু তালেব এর ১ম পক্ষের ছেলে কাজল (১৮) এর সাথে পরক্রিয়া প্রেমের সম্পর্ক গড়ে তোলে। বিষয়টি এলাকায় লোকজনের মাঝে প্রকাশ পেলে গত বৃহস্পতিবার (পরকিয়া প্রেমিক) যুবক কাজল এর সৎ মা সালমা বেগম ( পরক্রিয়া প্রেমিকা) সাদিয়া খাতুনকে তার ছেলের সাথে সম্পর্ক না রাখার জন্য বলেন এবং একই সময় তার পরিবারের লোকজনকে ও অনুরোধ করেন। 

এঘটনায় ক্ষিপ্ত হয়ে শুক্রবার দুপুর ১ টারদিকে প্রাবাসী হারুনের স্ত্রী সাদিয়া, তার শাশুড়ি ফরিদা, ভাসুর ফারুক, কালুশহর শাহ পাড়ার ফারুক শাহের স্ত্রী বৃষ্টি, নতুন পাড়ার জাইদুল রহমানের স্ত্রী বর্ষা, জিল্লুর রহমানের স্ত্রী আছমা হঠাৎ করে এসে সালমা বেগম এর উপর আক্রমন করে এলোপাথারী মারপিট শুরু করেন এবং মাথার চুল ছিড়ে নেয়া সহ ইট দিয়ে মাথায় আঘাত করেন। এক পর্যায়ে প্রতিবেশিরা হৈ চৈ শুনে এগিয়ে আসলে তারা ঘটনাস্থল থেকে চলে যান। স্থানীয়রা গুরুতর জখম সালমা বেগম কে উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করালে সেখানে অবস্থার অবনতি হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেয়ার পথে শুক্রবার বিকেলে মারাযান সালমা বেগম। এব্যাপারে মুঠোফোনে যোগাযোগ করা হলে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন গৃহবধূ মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করে প্রতিবেদক কে জানান, এখনো আমি সঙ্গীয় অফিসার ও পুলিশ ফোর্সসহ ঘটনাস্থলে অবস্থান করছি। এঘটনায় আইনানুগ পদক্ষেপ চলমান রয়েছে বলেও জানান ওসি।

খুঁজুন