মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ
দেশের খবর প্রেমিকার চাহিদা মেটাতে শিশু অপহরণ করল প্রেমিক !

প্রেমিকার চাহিদা মেটাতে শিশু অপহরণ করল প্রেমিক !

টাঙ্গাইল প্রতিনিধি :

প্রেমিকার দেওয়া শর্ত মোতাবেক বিয়ের জন্য তিন লাখ টাকা জোগাড় করতে এক কন্যা শিশুকে (১০) অপহরণের অভিযোগ উঠেছে প্রেমিক ইব্রাহীম সরকারের বিরুদ্ধে। ইতোমধ্যে এ ঘটনায় তাকে গ্রেপ্তার করেছে টাঙ্গাইল র‌্যাব-১৪ ।

আজ শনিবার (২৫ ফেব্রুয়ারি) রাতে র‌্যাব-১৪, সিপিসি-৩, টাঙ্গাইলের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। আজ শনিবার বিকেল সাড়ে ৪টায় তাকে টাঙ্গাইল জেলার ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তি ভূঞাপুর উপজেলার সারপলশিয়া গ্রামের হাফিজুল ইসলামের ছেলে ইব্রাহীম সরকার (২৫)।

র‌্যাবের দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতে দেওয়া তথ্য থেকে জানাগেছে, গত ২০ ফেব্রুয়ারি বিকেল ৪টার দিকে গাজীপুর জেলার জয়দেবপুর থানার শিরিরচালা এলাকা থেকে এক কন্যা শিশুকে (১০) ভালো খাবার ও ঘুরতে যাওয়ার প্রলোভন দেখিয়ে অপহরণ করে ইব্রাহীম। এ সময় সেখান থেকে প্রথমে সিরাজগঞ্জ ও পরবর্তীতে টাঙ্গাইল জেলার ভূঞাপুর থানার সারপলশিয়া এলাকায় তার এক আত্মীয়ের বাসায় লুকিয়ে রাখে শিশুটিকে। পরে শিশুটির মার কাছে মোবাইল ফোনে তিন লাখ টাকার মুক্তিপণ দাবি করে ইব্রাহীম। অন্যথায় তার শিশুকে হত্যার হুমকি প্রদান করে।

এদিকে এ ঘটনার প্রেক্ষিতে অপহৃত শিশুর মা র‌্যাব-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্পে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগের ভিত্তিতে র‌্যাব-১৪, সিপিসি-০৩, টাঙ্গাইল ক্যাম্পের একটি চৌকস দল শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে টাঙ্গাইল জেলার ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় শিশুটিকে উদ্ধারসহ অপহরণকারী ইব্রাহীমকে গ্রেপ্তার করে।

খুঁজুন