মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ
দেশের খবর প্রখ্যাত আলেমে দ্বীন মহব্বতপুর আমিনিয়া সিনিয়র ফাযিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা রেজুওয়ান আলীর জানাজায় হাজারও মানুষের ঢল

প্রখ্যাত আলেমে দ্বীন মহব্বতপুর আমিনিয়া সিনিয়র ফাযিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা রেজুওয়ান আলীর জানাজায় হাজারও মানুষের ঢল

মোহাম্মদ আবু সুফিয়ান মুক্তার - জয়পুরহাট জেলা প্রতিনিধি 


জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার প্রখ্যাত আলেমে দ্বীন মরহুম মাওলানা ইব্রাহিম হোসেন মহব্বতপুরী পীর সাহেবের তৃতীয় সাহেবজাদা,মহব্বতপুর আমিনিয়া সিনিয়র ফাযিল মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল মাওলানা রেজুওয়ান আলীর  

জানাযা নাসাজ ২৮ আগষ্ট বুধবার বাদ জোহর মহব্বতপুর আমিনীয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার মাঠে অনুষ্ঠিত হয়েছে।

মরহুম মাওলানা রেজুওয়ান আলীর জানাজায় হাজারও মানুষের ঢল নেমেছে।


মরহুমের জানাযা নামাজের পূর্বে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য ও জয়পুরহাট জেলা জামায়াতে ইসলামীর আমীর ডাক্তার ফজলুর রহমান সাঈদ।


আরও বক্তব্য রাখেন পাঁচবিবি এলবি পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক মাওলানা রুহুল আমিন। মরহুমের পুত্র তামিম হোসেন, হানাইল নোমানিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল হাকিম ও উপাধ্যক্ষ রেজাউল কাদির, মুহাদ্দিস মোহাম্মদ আবুল কালাম, মরহুমের জেঠাতো বড় ভাই প্রফেসর আমিনুল ইসলাম, জয়পুরহাট সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল মতিন, মাওলানা নূরুল ইসলাম, অত্র মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আহসান হাবিব, উপধ্যক্ষ মাওলানা গোলাম কিবরিয়া ও মাওলানা মীর শহিদ মন্ডল, বানিয়াপাড়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওনালা সাইফুল ইসলাম, দানেজপুর খানকায়ে শরিফের পরিচালক মাওলানা মাহমুদ মোরছালিন, বিশিষ্ট ব্যবসায়ী ও অত্র মাদ্রাসার সাবেক সভাপতি আব্দুল হাকিম মন্ডল, জয়পুরহাট চক ভারুনিয়া খানকা শরিফের মাওলানা ইব্রাহিম হোসেন, জয়পুরহাট কড়ই নুরুল হুদা কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ ত্বোহা আলম, পাউসগাড়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মামুনুল রশিদ, ভাতিজা নুর মোহাম্মদ ফাহাদ প্রমূখ।


জানাযার অনু্ষ্টান পরিচালনা করেন পাঁচবিবি উপজেলার পরিষদের সাবেক চেয়ারম্যান প্রভাষক মোস্তাফিজুর রহমান ও জানাযা নামাজের ঈমামতী করেন মরহুমেরর বড় ভাই মাওলানা মোহাম্মদ আবুল কালাম।


 এছারাও বিসিষ্ট ব্যাক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা জামায়াতের সেক্রেটারী গোলাম কিবরিয়া মন্ডল। উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম ও পৌর বিএনপির আহবায়ক অত্র মাদ্রাসার সভাপতি আবু হাসনাত মন্ডল হেলাল,উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জিয়াউল ফেরদৌস রাইট,উপজেলা জামায়াতের আমীর ডাক্তার মোহাম্মদ সুজাউল করিম,উপজেলা জামায়াতের  সেক্রেটারী আবু সুফিয়ান (মুক্তার), অধ্যক্ষ আনিছুর রহমান,অধ্যক্ষ আব্দুল বারী সহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ও সামাজিক ব্যাক্তিবর্গ।


মহান আল্লাহ রাব্বুল আলামিন মরহুমের গুনাহ সমূহ মাফ করুন, নেক আমল গুলো কবুল করুন এবং জান্নাতুল ফেরদৌস এর মেহমান হিসেবে কবুল করুন।


মরহুম মাওলানা রেজওয়ান আলী মৃত্যুকালে তিনি এক স্ত্রী, দুই পুত্র ও দুইজনা কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।


খুঁজুন