মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ
দেশের খবর পটুয়াখালীর মির্জাগঞ্জে ধর্ষনের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেফতার

পটুয়াখালীর মির্জাগঞ্জে ধর্ষনের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেফতার

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি :

পটুয়াখালীর মির্জাগঞ্জে ঘরে ঢুকে এক গৃহবধু (২৬) কে জোর পূর্বক ধর্ষনের সময় আব্দুস সালাম নামে এক প্রধান 

শিক্ষককে হাতে নাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। ধর্ষনের শিকার গৃহবধূ  রীনা বেগম (২৬) কে ডাক্তারী পরীক্ষার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

জানা যায়, গৃহবধূর স্বামী মোঃ জুলহাস মিয়া ঢাকায় বসবাস করেন,পেশায় ট্রাক চালক।বাড়ীতে একা থাকায় সোমবার রাতে উপজেলার মির্জাগঞ্জ ইউনিয়নের পায়রাকুঞ্জ গ্রামের ওই নারীর বসত ঘরে এ ঘটনা ঘটে। রাতেই ওই নারী বাদী হয়ে দক্ষিণ মির্জাগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান আব্দুস সালামকে আসামী করে থানায় মামলা দায়ের করেছেন। মামলা নং-০৪/২৩। 

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, রাত সাড়ে ৮ টার দিকে আব্দুস সালাম নামের ওই শিক্ষক রীনা বেগমের ঘরে প্রবেশ করে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। তার ডাকচিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে হাতে নাতে সালাম মাষ্টারকে ধরে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় ওই নারী বাদী হয়ে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। আটক আবদুস সালামকে মির্জাগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে প্রেরণ করা হয়েছে। 

খুঁজুন