রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
মহানগর পুরান ঢাকার অধিকাংশ ভবন ঝুঁকিপূর্ণ

পুরান ঢাকার অধিকাংশ ভবন ঝুঁকিপূর্ণ

পুরান ঢাকার অধিকাংশ ভবন ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়াম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম। এ সময় বিভিন্ন ভবনের সামনে থাকা অবৈধ তাঁবু ও ছাউনি উচ্ছেদের নির্দেশ দেন তিনি। শনিবার (২২ নভেম্বর) পুরান ঢাকার বংশালের বিভিন্ন ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।

ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম বলেন, ‘কসাইটুলিতে ভূমিকম্পে রেলিং ভেঙে পড়া ভবনের নকশা দেখাতে পারেনি মালিক পক্ষ। আগামী ৭ দিনের মধ্যে নকশা দেখাতে না পারলে ভবনটি সিলগালা করা হবে।’

পুরান ঢাকার অধিকাংশ ভবন ঝুঁকিপূর্ণ উল্লেখ করে রাজউক চেয়াম্যান বলেন,‘এখানে কোনো প্ল্যান ছাড়া এক কাঠার কম জমিতেও ৬-৭ তলা বাড়ি আছে। অথচ এক কাঠার নিচে আমরা কোনো প্ল্যান দিই না। যারা জোর করে করতেছে, আমরা তাদের মিটার কেটে দিচ্ছি। তারপরও আবার চোরাই মিটার নিয়ে বা জেনারেটর দিয়ে তারা করতেছে।’ 

এ সময় কম জমিতে থাকা পুরনো বা উঁচু বাড়ি ভেঙে কয়েকজন মিলে বাড়ি বানানোর পরামর্শ দেন রাজউক চেয়ারম্যান। তিনি মনে করেন, এতে আপাত ক্ষতি হলেও নতুন ভবনের উচ্চতা ও সুযোগ–সুবিধা তাদের আর্থিকভাবে লাভবান করবে।

বিভিন্ন ভবনের সামনে অবৈধ তাঁবু ও ছাউনি উচ্ছেদের নির্দেশ দিয়ে ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম বলেন, পুরান ঢাকার শত বছরের পুরাতন ভবনের ঐতিহ্য রক্ষা করেই নতুন পরিকল্পিত নগরায়ণের উদ্যোগ নিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, শুক্রবারের (২১ নভেম্বর) ভূমিকম্পে রাজধানীর বিভিন্ন স্থাপনা ও ভবন ভেঙে বা হেলে পড়েছে। এদিন পুরান ঢাকার কসাইটুলীতে রেলিং ধসে তিন জনসহ সারাদেশে মোট ১১ জনের প্রাণহানির তথ্য পাওয়া গেছে। আহত হয়েছেন তিন শতাধিক মানুষ, যারা দেশের বিভিন্ন সরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

খুঁজুন