রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
শিক্ষা রাবির গ্রীন ভয়েসে বহ্নিশিখার আত্মরক্ষা প্রশিক্ষণ উদ্বোধন

রাবির গ্রীন ভয়েসে বহ্নিশিখার আত্মরক্ষা প্রশিক্ষণ উদ্বোধন

রাবি প্রতিনিধি 

‎রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বহ্নিশিখার আয়োজনে তৃতীয় বারের মতো “আত্মরক্ষা কৌশল ও আত্মবিশ্বাস উন্নয়ন প্রশিক্ষণ” কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
‎
‎সোমবার (১ ডিসেম্বর) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয় মহিলা জিমনেসিয়াম মাঠে এই কার্যক্রম শুরু হয়।
‎
‎উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাবি'র শরীরচর্চা বিভাগের উপপরিচালক কামরুজ্জামান চঞ্চল, ছাত্র উপদেষ্টা কনক আমিরুল ইসলাম, রাকসু'র ক্রীড়া সম্পাদক নার্গিস, আইইআর ডিরেক্টর আকতার বানু, ফিশারিজ বিভাগের অধ্যাপক ফৌজিয়া এদিব ফ্লোরা। 
‎
‎এছাড়াও গ্রীন ভয়েস, রাবি'র ছাত্র উপদেষ্টা এবং গ্রীন ভয়েস কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ আহসান হাবিব এবং আশিকুর রহমান অন্তর সহ আরও অনেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
‎
‎বহ্নিশিখার এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীরা আত্মরক্ষার বিভিন্ন কৌশল ও ব্যক্তিগত নিরাপত্তা সম্পর্কে ব্যবহারিক ধারণা লাভ করবে বলে আয়োজকরা জানান। প্রশিক্ষণ কার্যক্রম চলবে আগামী ৭ দিনব্যাপী। প্রশিক্ষণ কার্যক্রমে প্রায় ১০০ জন নারী শিক্ষার্থীর অংশগ্রহণ করেন।
‎

খুঁজুন