যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসের অভিষেকে যোগ দিতে লন্ডনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী ইউনাইটেড এয়ারলাইন্সের ফ্লাইটি ওয়াশিংটন ডিসি থেকে লন্ডনের হিথ্রো বিমান বন্দরে পৌঁছায় স্থানীয় সময় রাত পৌনে ১২ টায়। যুক্তরাজ্য সফরকালে প্রধানন্ত্রী রাজ্যাভিষেকে যোগ দেওয়া ছাড়াও কমনওয়েলথ নেতাদের সাথে বৈঠক করবেন।
বিমানবন্দরে প্রধানন্ত্রীকে অভ্যর্থনা জানান ব্রিটেনে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার সাইদা মুনা তাসনিম। বিমান বন্দর থেকে প্রধানমন্ত্রী সেন্ট্রাল লন্ডনের ক্লারিজেস হোটেলে যান, সেখানে যুক্তরাজ্য আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের শত শত নেতা কর্মীরা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।
শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজা তৃতীয় চার্লস ও রানী ক্যমিলার রাজ্যাভিষেকের আনুষ্ঠানিকতায় যোগ দেওয়ার আগে কমনওয়েলথ নেতাদের সাথে একটি অনুষ্ঠানে যোগ দেবেন। এছাড়াও ৭ মে ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি আয়োজিত নাগরিক সংম্বর্ধনা ছাড়াও ৮ মে কেইমব্রিজ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত সংম্বর্ধনায় অংশ নেবেন প্রধানমন্ত্রী।
রাজা চার্লসের অভিষেকে যোগ দিতে লন্ডনে প্রধানমন্ত্রী
রাজা চার্লসের অভিষেকে যোগ দিতে লন্ডনে প্রধানমন্ত্রী
যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসের অভিষেকে যোগ দিতে লন্ডনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী ইউনাইটেড এয়ারলাইন্সের ফ্লাইটি ওয়াশিংটন ডিসি থেকে লন্ডনের হিথ্রো বিমান বন্দরে পৌঁছায় স্থানীয় সময় রাত পৌনে ১২ টায়। যুক্তরাজ্য সফরকালে প্রধানন্ত্রী রাজ্যাভিষেকে যোগ দেওয়া
ছাড়াও কমনওয়েলথ নেতাদের সাথে বৈঠক করবেন।বিমানবন্দরে প্রধানন্ত্রীকে অভ্যর্থনা জানান ব্রিটেনে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার সাইদা মুনা তাসনিম। বিমান বন্দর থেকে প্রধানমন্ত্রী সেন্ট্রাল লন্ডনের ক্লারিজেস হোটেলে যান, সেখানে যুক্তরাজ্য আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের শত শত নেতা কর্মীরা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।শনিবার
প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজা তৃতীয় চার্লস ও রানী ক্যমিলার রাজ্যাভিষেকের আনুষ্ঠানিকতায় যোগ দেওয়ার আগে কমনওয়েলথ নেতাদের সাথে একটি অনুষ্ঠানে যোগ দেবেন। এছাড়াও ৭ মে ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি আয়োজিত নাগরিক সংম্বর্ধনা ছাড়াও ৮ মে কেইমব্রিজ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত সংম্বর্ধনায় অংশ নেবেন প্রধানমন্ত্রী।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
রওশন টাওয়ার, (লিফট-৮) ১৫২/২/এ২ গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত