মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ
দেশের খবর রাজবাড়ীতে অসহায় ১৬ শত নারীকে কম্বল ও চিকিৎসা সেবা প্রদান

রাজবাড়ীতে অসহায় ১৬ শত নারীকে কম্বল ও চিকিৎসা সেবা প্রদান

রাজবাড়ী প্রতিনিধি : দেশের সব চেয়ে বড় যৌনপল্লি রাজবাড়ীর দৌলতদিয়া (পূর্বপাড়ায়) অসহায় ১৬শত নারীকে কম্বল ও ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

সোমবার ( ১৬ জানুয়ারী ) বিকেলে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পূর্বপাড়া এলাকায় অসহায় নারীদের কম্বল বিতরন ও ফ্রি চিকিৎসা সেবা আয়োজন করেন উত্তরন ফাউন্ডেশন।

কম্বল বিতরন ও ফ্রি চিকিৎসা সেবা ক্যাম্পের উদ্বোধন করেন রাজবাড়ীর পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাহউদ্দিন, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) স্বপন কুমার দাস, উত্তরন ফাউন্ডেশনের সদস্য তানিয়া হক শোভা, পূর্বপাড়ার অসহায় নারী ঐক্য সংগঠনের সভানেত্রী ঝুমুর বেগম উপস্থিত ছিলেন।

এ সময় দেশের সব চেয়ে বড় যৌনপল্লি রাজবাড়ীর দৌলতদিয়া পূর্বপাড়ায় অসহায় ১৬ শত নারীকে কম্বল তুলে দেন আগত অতিথিরা। 

কম্বল বিতরন শেষে উত্তরন ফাউন্ডেশনের সদস্য তানিয়া হক শোভা বলেন, উত্তরন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমানের নীজ উদ্যোগে উত্তরন ফাউন্ডেশন সব সময় অসহায়, পিছিয়ে পড়া, বেদে, যৌনকর্মী ও তৃতীয় লিঙ্গের মানুষের জীবনযাত্রা উন্নয়নে কাজ করে যাচ্ছে। আামীতেও এর ধারা অব্যাহত থাকবে। 

পরে ঢাকার বিভিন্ন হাসপাতাল থেকে আগত দশ সদস্যের একটি টিম দিন ব্যপী চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষুধ বিতরন করেন।

খুঁজুন