বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
ভালো ঘুমের জন্য ঘরের আলো নেভানোর সঠিক সময় • সিডনিতে নটর ডেম কলেজ প্রাক্তনদের পারিবারিক মিলনমেলা • নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক ভট্টাচার্য গ্রেপ্তার • তাপমাত্রা কমতে শুরু করেছে, ঢাকায় এক দিনে কমল ৩ ডিগ্রি সেলসিয়াস • বাংলাদেশে অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের ফার্স্ট সেল উদযাপন • ইসরায়েলে সরকার গঠনের দৌড়ে প্রথম জোটসঙ্গী পেলেন আইজেনকোট • সুইডেনে চাকরি খুঁজতে বাংলাদেশিদের ক্যারিয়ার ফোরাম • রক্তচাপ স্বাভাবিক রাখতে প্রতিদিন কতটুকু পানি পান করা উচিত? • ৫১তম বিসিএস পরীক্ষার্থীদের প্রতি পিএসসির যেসব নির্দেশনা • কুর্দিদের হাতে থাকা তেলক্ষেত্র কেন্দ্রের অধীনে আনার নির্দেশ ইরাকের প্রধানমন্ত্রীর
দেশের খবর রাজধানীর যাত্রাবাড়ী হতে ১০০ বোতল ফেনসিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব।

রাজধানীর যাত্রাবাড়ী হতে ১০০ বোতল ফেনসিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব।

০৮ মার্চ ২০২২ র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন নয়াপাড়া, কাজলা এলাকায় একটি অভিযান পরিচালনা করে আনুমানিক ৩,০০,০০০ টাকা মূল্যের ১০০ বোতল ফেনসিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ গোলাম রাব্বী (২৮) বলে জানা যায়। এসময় তার নিকট থেকে ০১টি হাতঘড়ি, ০২টি মোবাইল ফোন ও নগদ- ২১০/-  টাকা জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে বেশ কিছুদিন যাবৎ যাত্রাবাড়ীসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে জানা যায়।

গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।


বিডি/টুডেইস/নিউজ


খুঁজুন