রাজধানীতে প্রধান শিক্ষিকা রনজিলা পারভিন (৫৬) ছিনতাইয়ের শিকার ও নিহতের ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ডিবি।
ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের তেজগাঁও বিভাগ গতকাল মঙ্গলবার সাভার ও মিরপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, গত শনিবার শেরেবাংলা নগর থানাধীন মানিক মিয়া এভিনিউ এলাকায় ছিনতাইয়ের শিকার হন প্রধান শিক্ষিকা রনজিলা পারভিন (৫৬)।
এ সময় ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেল এবং ভিকটিমের লুণ্ঠিত ব্যাগ ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো— মো. খোকন (৩৫) ও মো. রাজিব মাতুব্বর (৩৬)।
পুলিশ জানায়, শনিবার সকালে প্রধান শিক্ষিকা রনজিলা পারভিন তার স্বামীর সঙ্গে রিকশাযোগে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা সংলগ্ন সড়ক দিয়ে যাচ্ছিলেন।
এ সময় মোটরসাইকেল আরোহী ছিনতাইকারী খোকন ও রাজীব তাদের পিছু নেয়। খেজুর বাগানের সামনে পৌঁছা মাত্রই মোটরসাইকেলের পেছনে থাকা খোকন ভিকটিমের হাতের ব্যাগ ধরে সজোরে টান দেয়। এতে রনজিলা পারভিন ভারসাম্য হারিয়ে চলন্ত রিকশা থেকে পাকা রাস্তায় পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান।
পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের স্বামী মো. আব্দুল মতিন (৫৩) বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
রাজধানীতে প্রধান শিক্ষিকা হত্যার ঘটনায় গ্রেফতার ২
রাজধানীতে প্রধান শিক্ষিকা হত্যার ঘটনায় গ্রেফতার ২
রাজধানীতে প্রধান শিক্ষিকা রনজিলা পারভিন (৫৬) ছিনতাইয়ের শিকার ও নিহতের ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ডিবি। ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের তেজগাঁও বিভাগ গতকাল মঙ্গলবার সাভার ও মিরপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গত শনিবার শেরেবাংলা নগর থানাধীন
মানিক মিয়া এভিনিউ এলাকায় ছিনতাইয়ের শিকার হন প্রধান শিক্ষিকা রনজিলা পারভিন (৫৬)। এ সময় ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেল এবং ভিকটিমের লুণ্ঠিত ব্যাগ ও মোবাইল ফোন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলো— মো. খোকন (৩৫) ও মো. রাজিব মাতুব্বর (৩৬)। পুলিশ জানায়, শনিবার সকালে প্রধান শিক্ষিকা রনজিলা পারভিন তার স্বামীর সঙ্গে রিকশাযোগে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা সংলগ্ন সড়ক দিয়ে যাচ্ছিলেন। এ সময় মোটরসাইকেল আরোহী ছিনতাইকারী খোকন ও রাজীব তাদের পিছু
নেয়। খেজুর বাগানের সামনে পৌঁছা মাত্রই মোটরসাইকেলের পেছনে থাকা খোকন ভিকটিমের হাতের ব্যাগ ধরে সজোরে টান দেয়। এতে রনজিলা পারভিন ভারসাম্য হারিয়ে চলন্ত রিকশা থেকে পাকা রাস্তায় পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের স্বামী মো. আব্দুল মতিন (৫৩) বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
রওশন টাওয়ার, (লিফট-৮) ১৫২/২/এ২ গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত