রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
মহানগর রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন

রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাতুয়াইল মেডিকেল এলাকায় আরও একটি বাসে আগুন দেওয়া হয়েছে। ঢাকা-ভৈরব রুটে চলাচল করা তিশা পরিবহনের এই বাসটিতে দুপুর দেড়টার দিকে কে বা কারা আগুন লাগায়। পাশের সান্টু ফিলিং স্টেশনের কর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে, তবে বাসটি পুড়ে ছাই হয়ে যায়। এ নিয়ে এ এলাকায় তিনটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটলো।

তিশা পরিবহনের চালক মো. সানাউল্লাহ সাংবাদিকদের বলেন, হঠাৎ করে মোটরসাইকেলে তিনজন আসলো। দুজন গাড়ির ভেতরে ঢুকে আমাকে টেনে হিঁচড়ে নামিয়ে দিলো। এরপর পেট্রোল ঢেলে ভেতরে আগুন ধরিয়ে দিলো। ‌আশপাশে তো পুলিশও ছিল। আমি জানের ভয়ে দূরে সরে গেছি।

এর আগে স্বদেশ পরিবহনের আরেকটি বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়। সেটিও পুড়ে যায়। এছাড়া শ্রাবণ পরিবহনের একটি বাসে আগুন দিলেও সে আগুন কিছুক্ষণের মধ্যেই নিয়ন্ত্রণে আনে স্থানীয়রা।

এছাড়া বিএনপির নেতাকর্মীরা আরও কয়েকটি বাসে আগুন লাগানোর চেষ্টা করলেও পুলিশের বাধায় তা পারেনি।

এর আগে দুপুর পৌনে ১২টার দিকে এ এলাকায় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়। সেসময়ও তারা একটি বাসে আগুন দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাস ছুড়ে পুলিশ। বিএনপি নেতাকর্মীরাও ইট-পাটকেল ছুড়ে।

খুঁজুন