রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
মহানগর রাজধানীতে যাত্রীদের নামিয়ে বাসে গুলি, আগুন

রাজধানীতে যাত্রীদের নামিয়ে বাসে গুলি, আগুন

রাজধানীর মিরপুরের সেনপাড়া এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার সকাল ৭টা ২৩ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সকাল ৭টা ৩৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বলেন, ‘খবর পেয়ে মিরপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।’

আলিফ পরিবহনের ওই বাসের চালক ও পুলিশ সূত্রে জানা গেছে, সেনপাড়া এলাকায় বাসটি পৌঁছালে থামানোর জন্য কয়েকজন হাত তুলে সংকেত দেয়। বাস থামতেই চালক ও হেলপারকে মারধর করে জোরপূর্বক নামিয়ে দেওয়া হয়। পরে যাত্রীরা আতঙ্কে নেমে পড়েন।

এরপর বাসের সামনের গ্লাস লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে দুর্বৃত্তরা এবং তৎক্ষণাৎ বাসটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং আগুন নিয়ন্ত্রণে আনতে সহায়তা করে।

এ বিষয়ে মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মাকছুদুর রহমান জানান, আলিফ পরিবহন থেকে সম্প্রতি কিছু কর্মী ছাঁটাই করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ক্ষুব্ধ ওই কর্মীরাই এ ঘটনা ঘটাতে পারে। বিষয়টি তদন্তাধীন। বাসটি জব্দ করে নেওয়া হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

খুঁজুন