মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ
দেশের খবর রাজপুর উপজেলা কৃষক দলের নেতা কর্মীদের সতর্ক করে নোটিশ

রাজপুর উপজেলা কৃষক দলের নেতা কর্মীদের সতর্ক করে নোটিশ

হাসিবুর রহমান ঝালকাঠি প্রতিনিধি :

ঝালকাঠির রাজাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নসিম আকনের সদস্য পদ স্থগিত করার প্রতিবাদে গত ২৫ জানুয়ারি কৃষক দলের প্যাডে একটি নোটিশ করা হয়। 

ঝালকাঠী জেলা বিএনপি কর্তৃক রাজাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব মোঃ নাসিম উদ্দিন আকনের দলীয় পদ স্থগিত করার কারণে রাজাপুর উপজেলা বিএনপি ও সকল সহযোগী অঙ্গ সংগঠনের সিদ্বান্তে অংশ এক প্রতিবাদ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল রাজাপুর উপজেলার সকল কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে।

এরই পরিপ্রেক্ষিতে ২৭ তারিখ বিকেলে ঝালকাঠি জেলা কৃষক দল রাজাপুর উপজেলা কৃষক দলকে সতর্ক করে নোটিশ করে।   নোটিশে বলা  হয় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলা শাখা কমিটি গত ০১/০৯/২০২৪ইং তারিখে বিলুপ্ত ঘোষনা করা হয়। অথচ গত ২৫/০১/২০২৫ই তারিখ রাজাপুর উপজেলা কৃষকদলের সভাপতি এবং সাধারণ সম্পাদক হিসেবে ফেইজবুক এর মাধ্যমে বিবৃতি দিয়ে একটি পোষ্ট করেছেন। উহা সম্পূর্ণ ভাবে বেআইনি ও ভিত্তিহীন। জাতীয়তাবাদী কৃষকদল ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলা শাখার কোন কমিটির অনুমোদন নেই। অতএব যাহারা এ ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমে পোষ্ট করেছেন তাদেরকে আগামীদিন গুলোর জন্য সর্তক করা হইল। ভবিষতে এহেন কর্মকান্ড সংঘঠিত হলে জেলা কৃষকদল আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

এ বিষয় কৃষক দলের সাধারণ সম্পাদক জানান, আমাদের কমিটি বিলুপ্ত করার পরেও জেলা - উপজেলার কর্মসূচী পালন করেছি। জেলার প্রোগ্রামে আমাদের ডাকে। আমরা নতুন করে জেলাতে অনুমোদনের নতুন কমিটিও সাবমিট করেছি। আমরা সেই অনুযায়ী বিবৃতি দিয়েছি।

খুঁজুন