বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
আগামীতে দেশ গড়ার মূল দায়িত্ব মেধাবী শিক্ষার্থীদের পালন করতে হবে প্রাথমিকের কারিকুলামে ১২ মাসে ১২টি জীবনঘনিষ্ঠ থিম যুক্ত হবে ভূমি মন্ত্রণালয়ের অধীনে রেজিস্ট্রেশন দপ্তর আনতে কমিটির সিদ্ধান্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইন্দোনেশিয় দূতাবাস প্রতিনিধিদলের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতা বাড়ানোর উদ্যোগ আঞ্চলিক স্বাস্থ্য সহযোগিতায় পিপিপি-ভিত্তিক যৌথ বিনিয়োগের আহ্বান বাংলাদেশ-ইইউ বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ যশোরে ৭ টন নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ জব্দ বিদ্যুৎ সাশ্রয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে রুফটপ সোলার দুদকের মামলায় সাবেক ভূমিমন্ত্রীসহ ৩৬ জনের বিরুদ্ধে আরও দুজনের সাক্ষ্যগ্রহণ
শিক্ষা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইন্দোনেশিয় দূতাবাস প্রতিনিধিদলের মতবিনিময়

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইন্দোনেশিয় দূতাবাস প্রতিনিধিদলের মতবিনিময়

ঢাকাস্থ ইন্দোনেশিয় দূতাবাসের রাজনৈতিক বিষয়ক মিনিস্টার কাউন্সেলর (পলিটিক্যাল) আহমদ সায়ফুদ্দিনের নেতৃত্বে ৫ সদস্যবিশিষ্ট এক প্রতিনিধিদল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মতবিনিময় করেছেন। 

আজ বুধবার বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম এবং উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মো. আব্দুল আলিম ও উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। 

প্রশাসন ভবন-১ এর কনফারেন্স কক্ষে এই সাক্ষাৎকালে তারা উচ্চশিক্ষা ও গবেষণা সংশ্লিষ্ট বিষয়সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে পারষ্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা করেন। 

সেখানে উপাচার্য ইন্দোনেশিয়ার বিশ্ববিদ্যালয় ও অন্যান্য গবেষণা প্রতিষ্ঠানের সাথে রাবির পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। 

ইন্দোনেশিয় প্রতিনিধিদল তার এই আগ্রহকে স্বাগত জানিয়ে আগামীতে আরও যোগাযোগের ইচ্ছা ব্যক্ত করেন।

উপ-উপাচার্য (শিক্ষা) তার বক্তব্যে বলেন, রাবিতে ইন্দোনেশিয়াসহ অন্যান্য দেশের সাথে বিদ্যায়তনিক সহযোগিতার উপযোগী অবকাঠামোসহ প্রয়োজনীয় অন্যান্য সুবিধাদি আছে।

এর মাধ্যমে ইন্দোনেশিয়ার সাথে শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়ে এই বিশ্ববিদ্যালয়ের আগ্রহ আছে।

সাক্ষাৎকালে কৃষি অনুষদের অধিকর্তা প্রফেসর মো. আরিফুর রহমান, প্রক্টর প্রফেসর মো. মাহবুবর রহমান, ছাত্র-উপদেষ্টা প্রফেসর এ এইচ এম খুরশীদ আলম, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর এস এম কামরুজ্জামান, আইসিটি সেন্টারের ভারপ্রাপ্ত পরিচালক প্রফেসর মো. হাসনাত কবীর, অফিস অব দ্যা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর মুহাম্মদ সাজ্জাদুর রহিম ও সহকারী পরিচালক প্রফেসর মো. আতিকুর রহমানসহ সংশ্লিষ্ট অন্যরা উপস্থিত ছিলেন।

ইন্দোনেশিয় দূতাবাস প্রতিনিধিদলে ছিলেন সেকেন্ড সেক্রেটারি (সোশিও-ইকনমিক) নূরকারিমসহ নূর হাম্মামুর রিজকি রত্নানিংতিয়াস, সিতি আয়ু প্রামেস্বরি ও উইকাকসনো আরিয়েফ বাসুকি। 

পরে উপাচার্য প্রতিনিধিদলকে একটি স্মারক ক্রেস্ট উপহার দেন।

খুঁজুন