রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
শিক্ষা রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ ছাত্র-জনতার বিক্ষোভ, আহত নগর গোয়েন্দা সদস্য

রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ ছাত্র-জনতার বিক্ষোভ, আহত নগর গোয়েন্দা সদস্য

মোঃ শাকিল আহামাদ - রাজশাহী প্রতিনিধি::


রাজশাহীতে দেশব্যাপী শিক্ষার্থীদের উপর হামলা ও হত্যার প্রতিবাদে ৯ দফা দাবিতে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ছাত্র-জনতা।

শনিবার সকাল সাড়ে ১০টা থেকে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নেয় শিক্ষার্থীরা। বৃষ্টি উপেক্ষা করেই বিক্ষোভ মিছিল নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে তারা। শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন এতে। বিভিন্ন দিক থেকে ছোট-বড় মিছিল নিয়ে আসতে শুরু করেন শিক্ষার্থীরা।

এদিন সকাল ১১টার দিকে ভদ্রা মোড় থেকে মিছিল নিয়ে রুয়েট গেইট দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে আসার পর সেখানে অবস্থান নেন আন্দোলনকারীরা। পুলিশের ব্যাপক উপস্থিতি থাকলেও মিছিলে বাধা দিতে দেখা যায়নি।

এসময় শিক্ষার্থীদের হামলায় সাইফুল ইসলাম নামে নগর গোয়েন্দার এক সদস্য গুরুতর আহত হন। তিনি সিটি এসবিতে কর্মরত রয়েছেন। পরে আহত পুলিশ সদস্যকে কয়েকজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে যান।

জানা গেছে,ওই পুলিশ সদস্য মেইনগেট সংলগ্ন মতিহার মাজারের সামনে দাঁড়িয়ে ছিলেন। এসময় কয়েকজন আন্দোলনকারী লাঠিসোঁটা নিয়ে এসে তার ওপরে হামলা চালায়। এতে তিনি আহত হন। পরে একটি ব্যাটারিচালিত অটো রিকশা ডেকে তাকে (রামেক) হাসপাতালের উদ্দেশ্যে গাড়িতে তুলে দেয়।

খুঁজুন