মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ
দেশের খবর রাজশাহীতে বিভাগীয় বৃক্ষমেলা শুরু ২০ দিন ব্যাপী

রাজশাহীতে বিভাগীয় বৃক্ষমেলা শুরু ২০ দিন ব্যাপী

মোঃ শাকিল আহামাদ - রাজশাহী::


রাজশাহীতে ২০ দিনব্যাপী রাজশাহী বিভাগীয় বৃক্ষমেলা শুরু হয়েছে। বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ’ । রোববার (১ সেপ্টেম্বর) সকাল ১১.৩০ মিনিটে এ মেলার উদ্বোধন উপলক্ষে নগরীর গৌরহাঙ্গা রেলগেট থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে পরিবেশ রক্ষায় বেশি বেশি করে গাছ লাগানোর আহ্বান জানানো হয়েছে।

রাজশাহী জেলা প্রশাসনের সহযোগিতায় বিভাগীয় সামাজিক বন বিভাগ ২০ দিন ব্যাপী এই বৃক্ষ মেলার আয়োজন করেছে। নগর ভবনের গ্রিন প্লাজায় আয়োজিত এই মেলায় এবার শতাধিক স্টল অংশ নিয়েছে।

শোভাযাত্রা শেষে বেলুন, ফেস্টুন ও পায়রা উড়িয়ে মেলার উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর। পরে বিভাগীয় কমিশনার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এরপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার ও সিটি কর্পোরেশনের প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর।

রাজশাহী জেলা প্রশাসক (ডিসি) শামীম আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বগুড়ার সামাজিক বন অঞ্চলের বন সংরক্ষক মোহাম্মদ আমিনুল ইসলাম। এতে স্বাগত বক্তব্য রাখেন রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা মো. রফিকুজ্জামান শাহ। আগামী ২০ সেপ্টেম্বর এই বৃক্ষমেলা শেষ হবে। আর মেলাটি প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।

খুঁজুন