মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ
দেশের খবর রাজশাহীতে বিভাগীয় দলিল লেখক সমিতির প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে

রাজশাহীতে বিভাগীয় দলিল লেখক সমিতির প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে

মোঃ শাকিল আহামাদ - জেলা প্রতিনিধি রাজশাহী::


বাংলাদেশ দলিল লেখক সমিতি রাজশাহী বিভাগীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ আগস্ট) রাজশাহী মহানগরীর নগরীর নওদাপাড়া থ্রি স্টার হোটেলে এ সভা অনুষ্ঠিত হয়। 

রাজশাহী জেলা দলিল লেখক সমিতির সভাপতি এস এম আয়নাল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দলিল লেখক সমিতির মহাসচিব আলহাজ্ব এম এ রশিদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দলিল লেখক সমিতির সিনিয়র ভাইস চেয়ারম্যান মো. নুরুল হক ও বাংলাদেশ দলিল লেখক সমিতির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রাজ্জাক, সিনিয়র যুগ্ম মহাসচিব কে এস হোসেন টমাস, যুগ্ম মহাসচিব মোস্তাফিজুর রহমান মল্লিক ও রুহুল আমিন খান, অর্থ সম্পাদক ফিরোজ আলম। 

উক্ত সভায় প্রধান অতিথি বলেন, যারা জাল সার্টিফিকেটে  কাজ করছেন, তারা অতি দ্রুত এ কাজ বাদ দিন। অবৈধ জাল দলিল থেকে বিরত থাকুন। এমনিতেই অনেক দুর্নাম হয়েছে আর নয়। সরকার ও ক্রেতা-বিক্রেতাকে ঠকানো থেকে বিরত থাকুন। অবৈধ কাজ বাদ দিলেও আপনাদের ডাল-ভাতের রোজগার হয়ে যাবে। তাই অবৈধ জমি রেজিষ্ট্রি বন্ধ করুন। অন্যায় কাজের পরিণাম ভাল হয় না। কয়েকদিন আগেই তার প্রমাণ পেয়েছেন। রাজস্ব ফাঁকি দেওয়ার কাজ বন্ধ করার আহবান জানান তিনি।


এছাড়াও সভায় উপস্থিত থাকেন নাটোর বনপাড়া দলিল লেকক সমিতির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদের পরিচালনায় বক্তব্য রাখেন বক্তব্য রাখেন পবা রাজশাহীর দলিল লেখক লুৎফার রহমান তারেক, পুঠিয়া রাজশাহীর দলিল লেখক আফজাল হোসেন, বেলকুচি সিরাজগঞ্জের মতিয়ার রহমান লাভলু, সদর নাটোরের আরিফুল ইসলাম বিদ্যুৎ, সদর বগুড়ার জহুরুল ইসলাম টুকু, পত্নীতলা নওগাঁর দেওয়ান আকরাম হোসেন, আটঘরিয়া পাবনার গোলাম মোস্তফা সহ বিভিন্ন জেলার দলিল লেখকরা।

খুঁজুন