মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ
দেশের খবর রাজশাহীতে গ্যাস নেওয়ার সময় সিলিন্ডার বিস্ফোরণে ড্রাইভারের মৃত্যু হয়েছে

রাজশাহীতে গ্যাস নেওয়ার সময় সিলিন্ডার বিস্ফোরণে ড্রাইভারের মৃত্যু হয়েছে



মোঃ শাকিল আহমেদ রাজশাহী জেলা প্রতিনিধি

রাজশাহীর পবা উপজেলার খড়খড়ি কেচুয়াতৈল এলাকার পাম্পে প্রাইভেট কারে গ্যাস নেওয়ার সময় সিলিন্ডার বিস্ফোরণ হয়ে ড্রাইভারের মৃত্যু হয়েছে। 

আজ বৃহস্পতিবার (২২ আগস্ট) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। বিস্ফোরণে প্রাইভেট কারটির পেছনের অংশে থাকা গ্যাস সিলিন্ডারসহ ব্যাকডালা চুরমার হয়ে যায়। এ সময় আগুন লেগে গেলে রাজশাহী বিশ্ববিদ্যালয় ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। 

নিহত চালকের নাম জাহিদুর রহমান খন্দকার (৫৫)। তিনি সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার গাছিয়াদিঘীর বাসিন্দা। 

জানা গেছে,সকালে খড়খড়ি বাইপাস বিসিক-২ এর সামনের  গ্যাস পাম্পে প্রাইভেট কারটি গ্যাস কিনতে আসেন ,গ্যাস নেওয়ার সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। 

ঘটনাস্থলেই প্রাইভেট কার চালক জাহিদুর রহমানের মৃত্যু হয়। এ সময় আগুন ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। 

এ বিষয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাসুদ রানা বলেন,সিলিন্ডার বিস্ফোরণে একজনের মৃত্যু হয়েছে। তার মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এবিষয়ে জানতে চাইলে চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ ওসি জানাব মোঃ ইসমাইল হোসেন বলেন,লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। থানায় একটি ইউডি মামলা রুজু করা হয়েছে।

খুঁজুন