মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ
দেশের খবর রাজশাহীতে নেসকোর আউটসোর্সিং এর কর্মচারীদের মানববন্ধন

রাজশাহীতে নেসকোর আউটসোর্সিং এর কর্মচারীদের মানববন্ধন

মোঃ শাকিল আহামাদ - জেলা প্রতিনিধি ::


রাজশাহীতে নেসকোর আউটসোর্সিং পদ্ধতি বাতিল ও চাকরি স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন করেছে আউটসোর্সিং বৈষম্য বিরোধী কর্মচারীরা।

 সোমবার 9 সেপ্টেম্বর দুপুরে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার অন্তর্গত রেলগেট এলাকায় নেসকো অফিসের সামনে এই কর্মসূচি পালিত হয়। এতে অংশ নেয় আইসিটি বিভাগের রাজশাহী, বগুড়া, নওগাঁ,রংপুর ও দিনাজপুরে কর্মরতরা। 

মানববন্ধনে বক্তারা বলেন, আমাদের মূল দাবি জাতীয়করণ করা। এতে আউটসোর্সিংয়ের লোকদের যদি জাতীয়করণ করা সম্ভব না হয় তাহলে অন্তত যেন মাস্টার রুল হিসেবে করা হয়। কারণ কোনো কোম্পানির অধীনে থাকতে চাই না আন্দোলনরত কর্মচারীরা। 

এসময় আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবাগ্রহণ নীতিমালা (ঠিকাদারের মাধ্যমে নিয়োগ প্রথা) ২০১৮ বাতিল করে কর্মরত সকল আউটসোর্সিং কর্মচারীদের বহাল রেখে বয়স শিথিল করে চাকুরি স্থায়ীকরণের দাবি এসময় মানবন্ধনে উপস্থিত ছিলেন, সমন্বয়ক মুনজরুল করিম মুন্না, শহিদুল ইসলাম অপু, অলী হাসান, সোহেল গাজী, মো: মুকুল সহ বিভিন্ন জেলার নেকসোর কর্মরত কর্মচারী বৃন্দরা।

খুঁজুন