রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
শিক্ষা রাজশাহীতে পুলিশ ও শিক্ষার্থীদের সংঘর্ষে আটক ৫

রাজশাহীতে পুলিশ ও শিক্ষার্থীদের সংঘর্ষে আটক ৫

মোঃ শাকিল আহামাদ - রাজশাহী জেলা প্রতিনিধি::


 রাজশাহীতে পুলিশ ও শিক্ষার্থীদের সংঘর্ষ হয় এবং পুলিশের গাড়িতে  হামলা চালিয়ে ভাঙচুর করেছে শিক্ষার্থীরা। এ সময় পুলিশদের উদ্দেশ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে  ওই গাড়িতে দুইজন পুলিশ থাকলেও কোন হতাহতের ঘটনা ঘটেনি। এ ঘটনায় রাজপাড়া থানা পুলিশ ৫ জনকে আটক করে।

পুলিশ সূত্রে জানায়, রাজশাহী কোর্ট মহিষবাথান এলাকায় রাজশাহী দারুস সালাম কামিল মাদ্রসার সামনে বুধবার দুপুর  ২.৩০ মিনিটের  দিকে ২০ থেকে ২৫ জন শিক্ষার্থীরা ঝটিকা মিছিল বের করে এবং পুলিশের গাড়িতে হামলা করে। এ সময় তারা ইট পাটকেল নিক্ষেপ করে গাড়ি ভাংচুর করে। ইটের আঘাতে গাড়ির সামনের কাচ ও লাইটগুলো ভেঙ্গে যায়। পরে পুলিশ আত্মরক্ষাতে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে হামলাকারিরা পালিয়ে যায়। 

রাজপাড়া থানার ওসি জনাব রফিকুল হক বলেন, জেলা প্রশাসনের কার্যালয় ঘিরে বিক্ষোভ করতে পারে এমন আশঙ্কা থাকায় অত্র এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ। গাড়িটি নিরাপদে রাখতে অপেক্ষকৃত সরু রাস্তার মধ্যে রাখা হয়েছিল। সেখানেই দৃবৃত্তরা হামলা করে গাড়ি ভাংচুর করে পালিয়ে যায়। পরে এই এলাকা থেকে ৫ জনকে আটক করে  নিয়ে যায় রাজপাড়া থানা পুলিশ। আটককৃতরা নিজেদের ঢাকার একটি বিশ্ববিদ্যালয়ের করেছেনছাত্র বলে দাবি ।

খুঁজুন