মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
কিশোরী ধর্ষণের মামলায় যুবক আটক পার্বত্য চট্টগ্রামে গণমাধ্যমের সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ ইউনেস্কোর বিগত সরকারের সময়ের ভিডিও ছড়িয়ে বর্তমান সরকারের বিরুদ্ধে অপপ্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট আন্তর্জাতিক সাক্ষরতা দিবস আজ, দেশে সাক্ষরতার হার ৭৭.৯ শতাংশ বাংলাদেশ-জাপান সম্পর্ক, রোহিঙ্গা সংকট ও আঞ্চলিক সহযোগিতা বিষয়ে ড. ইউনূসের সঙ্গে সাসাকাওয়ার বৈঠক শ্রম মন্ত্রণালয়ের সভাপতির দায়িত্ব পেয়ে খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন শিমুল বিশ্বাস নিলামে পণ্য বিক্রি করে প্রায় ৬০০ কোটি টাকা আয় করেছে চট্টগ্রাম কাস্টমস ২০৩০ সালের মধ্যে জ্বালানি সংকট সমাধানে কাজ করছে সরকার : অমিত মাদকবিরোধী অভিযানে চট্টগ্রাম রেঞ্জে গ্রেপ্তার ৩৮০ বাল্যবিবাহ সামাজিক সংকট ও নারীদের বিকাশে প্রতিবন্ধকতা : মাহদী আমিন
দেশের খবর রাজশাহীতে সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রাজশাহীতে সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রাজশাহী মহানগরীতে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীদের পেশাদারিত্ব নিশ্চিতকরণে অধিকার ও পেশাগত দায়িত্ববোধ সম্পর্কিত আইন বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার দুপুরে বাংলাদেশ প্রেস কাউন্সিল রাজশাহী সার্কিট হাউসে এ কর্মশালার আয়োজন করে।

রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হকিম।

এ সময় প্রধান অতিথি সংবাদপত্র ও সাংবাদিকদের বিভিন্ন আইন সম্পর্কে অবহিত করেন। সাংবাদিকদের সুষ্ঠু ও শৃঙ্খলার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব মো. আব্দুস সবুর। বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) গাজিউর রহমান।

পরে প্রশ্ন উত্তর পর্বে অতিথিরা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

এ কর্মশালায় জেলা তথ্য অফিসের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

খুঁজুন