রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
শিক্ষা রাণীনগর মহিলা কলেজে নবীনবরন অনুষ্ঠিত

রাণীনগর মহিলা কলেজে নবীনবরন অনুষ্ঠিত

কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ) :

নওগাঁর রাণীনগর মহিলা কলেজে নবীনবরন,পুরস্কার বিতরনী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে কলেজ প্রাঙ্গনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অত্র কলেজের অধ্যক্ষ মিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় এমপি আলহাজ্ব মো. আনোয়ার হোসেন হেলাল। এছাড়া অন্যদের মধ্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, কলেজের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন,ভাইস চেয়ারম্যান জার্জিস হাসান মিঠু, ফরিদা বেগম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ, বিআরডিবি কর্মকর্তা মাহবুবুর রহমান, জনস্বাস্থ্য কর্মকর্তা ইকরামুল বারী, একাডেমিক সুপারভাইজার কামরুল হাসান, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল বারী মোল্লা, যুগ্ম সম্পাদক গোলাম হোসেন আকন্দ,সদর ইউপি চেয়ারম্যান চন্দনা শারমিন রুমকি প্রমুখ। এছাড়াও কলেজের সকল শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি আনোয়ার হোসেন হেলাল। পরে অতিথিবৃন্দদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। বিকেলে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

খুঁজুন