মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ
দেশের খবর রাণীনগরে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে যুবকের মৃত্যু

রাণীনগরে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে যুবকের মৃত্যু

কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ)  :


নওগাঁর রাণীনগরে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে কাজল চরণ (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। কাজল উপজেলার খট্রেশ্বর হাদি পাড়া গ্রামের কালীচরনের ছেলে। 

রাণীনগর ফায়ার সার্ভিস ষ্টেশন লিডার (ভারপ্রাপ্ত) আরএ শামিম হোসেন বলেন,রোববার দুপুর ২টা নাগাদ খুলনা-চিলাহাটীগামী রূপসা ট্রেন রাণীনগর রেল ষ্টেশন অতিক্রম করছিল। এসময় চলন্ত ট্রেন থেকে ষ্ট্রেশনে নামতে গেলে ট্রেনের নিচে পরে যায়। এতে তার শরীর থেকে এক হাত বিচ্ছিন্নসহ বিভিন্নস্থানে গুরুতর আঘাত প্রাপ্ত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম সেখানে পৌছে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসকরা মৃত্যু ঘোষনা করেন।

ঘটনা লোক মুখে শুনেছি,তবে এঘটনায় রেল ওয়ে কর্তৃপক্ষের কেউ এখন পর্যন্ত  জানায়নি জানিয়ে সান্তাহার জিআরপি থানার ওসি মুক্তার হোসেন বলেন,অভিযোগ পেলে সে অনুযায়ী আইনত ব্যবস্থা নেয়া হবে। 

খুঁজুন