মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ
দেশের খবর রাণীনগরে চুরির অভিযোগে একজন আটক

রাণীনগরে চুরির অভিযোগে একজন আটক

কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ) :

নওগাঁর রাণীনগরে চুরি করে পালানোর সময় জামরুল ইসলাম (৩৫)নামে একজনকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।মঙ্গলবার রাতে উপজেলার মধ্য রাজাপুর পূর্ব মাঠে নলকূপের ঘর েেথকে চুরি করে পালানোর সময় তাকে আটক করা হয়। আটক জামরুল ইসলাম আত্রাই উপজেলার বান্দায়ঘাড়া কাজীপাড়া গ্রামের হামিদুলের ছেলে।এঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন,উপজেলা সদরের মধ্য রাজাপুর গ্রামের আলী আকবর সরদারের মাঠের মধ্যে একটি গভীর নলকূপের ঘর থেকে মোটরের তার,এ্যালুমিনিয়ামের কলস,বালতিসহ বেশ কিছু জিনিসপত্র চুরি করে পালিয়ে যাচ্ছিল। এসময় স্থানীয় লোকজন দেখতে পেয়ে তাকে আটক করে । এর পর খবর পেয়ে সেখান থেকে তাকে থানায় নিয়ে আসা হয়। এঘটনায় নলকূপ মালিক আলী আকবর বাদী হয়ে একটি চুরি মামলা দায়ের করেছেন। মামলার প্রেক্ষিতে জামরুলকে গ্রেপ্তার দেখিয়ে বুধবার আদালতে প্রেরণ করা হয়েছে। 

খুঁজুন