মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ
দেশের খবর রাণীনগরে দুইটি ইটভাটা মালিককে জরিমানা ৪০ হাজার টাকা

রাণীনগরে দুইটি ইটভাটা মালিককে জরিমানা ৪০ হাজার টাকা

কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ)  :

নওগাঁর রাণীনগরে ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে দুই ইট ভাটা মালিককে মোট ৪০হাজার টাকা জরিমানা করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাফিজার রহমান মঙ্গলবার সন্ধায় উপজেলার কাশিমপুর চকাদিন এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা করেন।

আদালত সুত্র জানায়,নওগাঁ জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক এর অভিযোগের ভিত্তিতে এসিল্যান্ড হাফিজার রহমান চকাদিন এলাকায় মেসার্স দ্বিপ ব্রিক্স ইট ভাটার মালিককে ২০হাজার এবং একই এলাকায় মেমার্স রিফাত ব্রিক্স ইট ভাটার মালিককে ২০হাজার টাকা জরিমানা করা হয়।আদালতের বিচারক জানান,অনুমতি ছাড়া ইট প্রস্তুতের উদ্দেশ্যে ফসলি জমি থেকে মাটি কেটে সংগ্রহসহ বেশ কিছু অভিযোগের ভিত্তিতে ২০১৩সালের ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রন) আইনে এই অর্থ দন্ড প্রদান করা হয়েছে।এসময় জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক উত্তম কুমার এবং থানা পুলিশ উপস্থিত ছিলেন।

খুঁজুন