মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ
দেশের খবর রাণীনগরে গাঁজাসহ দুইজন আটক

রাণীনগরে গাঁজাসহ দুইজন আটক

কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ) :


নওগাঁর রাণীনগরে থানাপুলিশের পৃথক অভিযানে মোট ৯০গ্রাম গাঁজাসহ দুই জনকে আটক করা হয়েছে। এঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মামলা রুজু করে শনিবার আদালতে প্রেরণ করা হয়েছে।

রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন,শুক্রবার সন্ধায় উপজেলার বিভিন্ন এলাকায় মাদক ও সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসময় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ষ্টেশন এলাকা থেকে রবিন সাখিদার(২২)কে ৫০গ্রাম গাঁজাসহ আটক করা হয়। রবিন উপজেলার সিংড়াডাঙ্গা গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে। এছাড়া একই রাতে উপজেলার নিজামপুর গ্রামে অভিযান চালিয়ে ওই গ্রামের বৃন্দাবন সরকারের ছেলে যতীশ চন্দ্র দেবনাথ (৫৫) কে ৪০গ্রাম গাঁজাসহ আটক করা হয়।এঘটনায় শুক্রবার রাতেই আটককৃতদের বিরুদ্ধে পৃথক পৃথক মামলা রুজু করে শনিবার আদালতে প্রেরণ করা হয়েছে।

খুঁজুন