মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ
দেশের খবর রাণীনগরে জামায়াতে ইসলামীর দাওয়াতি সমাবেশ অনুষ্ঠিত

রাণীনগরে জামায়াতে ইসলামীর দাওয়াতি সমাবেশ অনুষ্ঠিত

কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ) :

“নহে সমাপ্ত কর্ম মোদের অবসর কোথা বিশ্রামের উজ্জল হয়ে ফোটেনি আজও সুবিমল জ্যোতি তাওহিদের” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নওগাঁর রাণীনগরে দীর্ঘ প্রায় ১৭বছর পর বাংলাদেশ জামায়াতে ইসলামী রাণীনগর সদর ইউনিয়ন শাখার উদ‍‍্যােগে শনিবার সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রাণীনগর উচ্চ বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাণীনগর শাখার আমীর মোস্তফা ইবনে আব্বাসের সভাপতিত্বে ও সদর ইউনিয়নের আমীর খন্দকার ডা: আনজির হোসেনের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা পূর্ব-এর আমীর খ,ম, আব্দুর রাকিব।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামী কর্ম পরিষদের সদস্য প্রফেসর মো: জাহাঙ্গির আলম, বাংলাদেশ জামায়াতে ইসলামী রাণীনগর শাখার সেক্রেটারী মো: শামিনুর ইসলাম শামীম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারী ডা: আমিনুল ইসলাম প্রমুখ। এছাড়াও পবিত্র কোরআন থেকে বিশেষ আলোচনা করেন ওলামা বিভাগের নওগাঁ জেলার সেক্রেটারী মাওলানা হাবিবুর রহমান যুক্তিবাদি।  এছাড়াও উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দরা সমাবেশে বক্তব্য রাখেন। এর আগে প্রধান অতিথিসহ অন্যরা বাংলাদেশ জামায়াতে ইসলামীর সদস্য উপজেলার পারইল ইউনিয়নের আমজাদ হোসেনের জানাজা নামাযে অংশগ্রহণ করেন।  

খুঁজুন