মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ
দেশের খবর রাণীনগরে অগ্নিকান্ডে প্রায় ৩০ বিঘার খড় ভস্মিভূত অর্ধলক্ষ টাকার ক্ষতি

রাণীনগরে অগ্নিকান্ডে প্রায় ৩০ বিঘার খড় ভস্মিভূত অর্ধলক্ষ টাকার ক্ষতি

কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ) :

 নওগাঁর রাণীনগরে অগ্নিকান্ডে প্রায় ৩০বিঘার খড় পুরে ভস্মিভূত হয়েছে। এতে অর্ধলক্ষাধীক টাকার ক্ষতি হয়েছে। সোমবার দুপুর আড়াইটা নাগাদ উপজেলার শিবের মাধাইমুড়ি গ্রামে এঘটনা ঘটে। এতে গরু নিয়ে বিপাকে পরেছেন পরিবারটি।

ওই গ্রামের বানেশ্বর চন্দ্রের ছেলে বৃন্দাবন চন্দ্রের স্ত্রী পাপিয়া রাণী বলেন,সোমবার দুপুরে বাড়ীর পাশে হঠাৎ’ করেই আগুন দেখতে পায় প্রতিবেশির লোকজন। এসময় লোকজন ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্র 

করার চেষ্টা করে। পরে খবর পেয়ে রাণীনগর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রন করে। এরই মধ্যে বৃন্দাবন,তার ভাই বিধান চন্দ্র ও আরো এক ভাইয়েরসহ মোট পাঁচটি খড়ের পালা ভস্মিভূত হয়ে যায়। এছাড়া সুব্রত নামে একজনের বাড়ীর কিছু অংশ পুরে যায়। পাপিয়া রাণী বলেন, শুধু আমাদের নিজেরই ৭টি গরু আছে। সব খড়পুরে গেল এখন গরুকে খাওয়াবো কি । পূর্ব শক্রতার জ্বের ধরে হয়তো কেউ আগুন ধরে দিয়েছে বলে দাবি করেন তিনি। 

রাণীনগর ফায়ার সার্ভিস ষ্টেশনের ভারপ্রাপ্ত লিডার শামীম হোসেন বলেন,কয়েকটি পালা মিলে প্রায় ৩০ বিঘা জমির ধানের খড় ছিল। তাতে অর্ধ লক্ষাধীক টাকার ক্ষতি হয়েছে।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন,এঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

খুঁজুন