মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ
দেশের খবর রাণীনগরে পৃথক অভিযানে ৪জন গ্রেপ্তার মাদক উদ্ধার

রাণীনগরে পৃথক অভিযানে ৪জন গ্রেপ্তার মাদক উদ্ধার

কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ) :


নওগাঁর রাণীনগর থানাপুলিশ পৃথক অভিযান চালিয়ে মাদকসহ দুইজন এবং মারপিট মামলায় আরো দুইজনসহ মোট চারজনকে গ্রেপ্তার করেছে। শনিবার রাতে ও রোববার সকালে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয় । গ্রেপ্তারকৃতদের রোববার আদালতে প্রেরণ করা হয়েছে।

রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, শনিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় উপজেলার আবাদপুকুর বাজার এলাকা থেকে সুমন মোল্লা (৩১) কে ৫০গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সুমন উপজেলার বিষ্ণপুর গ্রামের মোজাম্মেল হকের ছেলে। একই রাতে উপজেলার মিরাট ধনপাড়া গ্রামে অভিযান চালিয়ে ওই গ্রামের একটি মারপিট মামলার আসামী তাছের সরদার (৪০) ও তার ছেলে নয়ন সরদার (১৮) গ্রেপ্তার করা হয়। এছাড়া রোববার সকালে উপজেলার চকাদিন এলাকা থেকে হেরোইনসহ আব্দুল করিম (৩৮) কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার করিম উপজেলার খট্রেশ্বর পশ্চিম পাড়া গ্রামের মৃত ছামছুর প্রামানিকের ছেলে। এঘটনায় মাদক সহ গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা রুজু করে রোববার আদালতে প্রেরণ করা হয়েছে।

খুঁজুন