মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ
দেশের খবর রাণীনগরে সাজাপ্রাপ্ত আসামীসহ তিনজন গ্রেপ্তার

রাণীনগরে সাজাপ্রাপ্ত আসামীসহ তিনজন গ্রেপ্তার

কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ) :


নওগাঁর রাণীনগর থানাপুলিশ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত পলাতক দুই আসামীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে। শনিবার রাতে ও রোববার সকালে পৃথক অভিযান চালিয়ে তাদেও গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদেও রোববার আদালতে প্রেরণ করা হয়েছে।

রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন,শনিবার দিনগত রাতে উপজেলার আতাইকুলা গ্রামে অভিযান পরিচালনা করা হয়। এসময় ওই গ্রামের অহির খাঁ ওরফে ঘাটুর ছেলে মিলন খাঁ (৪২) ও ইদ্রিস খাঁ (৫০) কে গ্রেপ্তার করা হয়। গত ২০১০ইং সালের একটি মারপিটের ঘটনায় দায়েরকৃত মামলায় চলতি মাসের ৫তারিখে আদালত ইদ্রিস আলীকে এক বছর ও মিলন খাঁ কে চার মাসের সাজা প্রদান করেন। সাজার পর থেকে তারা পলাতক ছিল। অপর দিকে আদালতের পরোয়ানা ভুক্ত পলাতক আসামী বাবু আলী(৪৫)কে রোববার দুপুরে গ্রেপ্তার করা হয়েছে। বাবু উপজেলার ধোপাপাড়া গ্রামের লছির আলীর ছেলে।

খুঁজুন