মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ
দেশের খবর রাঙ্গাবালীতে বিএনপি নেতা আল মামুনের উদ্যোগে নেতাকর্মী নিয়ে ঈদ পুনর্মিলনী

রাঙ্গাবালীতে বিএনপি নেতা আল মামুনের উদ্যোগে নেতাকর্মী নিয়ে ঈদ পুনর্মিলনী

নিজস্ব প্রতিনিধি :

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা বিএনপি নেতা ও সবুজ ছায়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আল মামুনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের প্রায় তিন হাজারেরও বেশি  নেতাকর্মী  অংশগ্রহণ করেন।

ঈদ উপলক্ষে বুধবার রাতে উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের বার নম্বর ডিগ্রি এলাকায় অবস্থিত নিজ বাসভবনের মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে নেতাকর্মীরা একত্রিত হয়ে শুভেচ্ছা বিনিময় করেন এবং সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা করেন। ঈদ পুনর্মিলনীকে প্রাণবন্ত করতে বিশেষ নৈশভোজেরও আয়োজন করা হয়। 


অনুষ্ঠানে বিএনপি নেতা আল মামুন বলেন, ঈদ আমাদের মধ্যে সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করার সুযোগ এনে দেয়। এই বন্ধন কাজে লাগিয়ে সংগঠনের ঐক্য বজায় রেখে সামনে এগিয়ে যাব। আমাদের নেতা বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন ভাইয়ের  হাতকে শক্তিশালী করবো৷  আগামী নির্বাচনে তাকে যদি আমরা এমপি করতে পারি, তাহলে তিনি মন্ত্রী হবেন ইনশাআল্লাহ। 

অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহমান ফরাজী এবং উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুন অর রশিদ হাওলাদার।

অনুষ্ঠানে উপস্থিত নেতারা বলেন, এ ধরনের আয়োজন নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করতে সহায়ক ভূমিকা রাখে এবং দলকে সুসংগঠিত করতে সহায়তা করে।

খুঁজুন