মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ
দেশের খবর রাঙ্গামাটি জেলার শীতার্থ মানুষেমানুষের পাশে দাঁড়িয়েছে রাঙ্গামাটি রিজিয়ন

রাঙ্গামাটি জেলার শীতার্থ মানুষেমানুষের পাশে দাঁড়িয়েছে রাঙ্গামাটি রিজিয়ন

উচিংছা রাখাইন,রাঙ্গামাটি প্রতিনিধি 


রাঙ্গামাটি জেলার শীতার্থ ও সাধারণ অসহায় পাহাড়ী বাঙ্গালী জনগনের পাশে

দাঁড়িয়েছে রাঙ্গামাটি রিজিয়ন। বৃহস্পতিবার ৫ জানুয়ারী রাঙ্গামাটি রিজিয়ন

প্রাঙ্গনে অসহায় ও শীতার্থ মানুষের হাতে শীত বস্ত্র ও নগদ অর্থ তুলে দেন

রাঙ্গামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইমতাজ উদ্দিন এনডিসি

পিএসসি।

এ সময় রাঙ্গামাটি রিজিয়নের ব্রিগেড মেজর মোঃ খায়রুল হাসান, রাঙ্গামাটি

রিজিয়নের জিটুআই মেজর পারভেজ রহমান সহ অন্যান্য সেনা কর্মকর্তারা উপস্থিত

ছিলেন।

রাঙ্গামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইমতাজ উদ্দিন এনডিসি

পিএসসি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী জাতী, বর্ণ, ধর্ম নির্বিশেষে জাতী,

উপজাতী ভেদাভেদ ভুলে গিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য

কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছে।

এরই ধারাবাহিকতায় আজকের আমাদের এই ক্ষুদ্র চেষ্টা। এধরনের সেবামূলক

কার্যক্রমে রাঙ্গামাটি রিজিয়ন তার সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে শান্তি,

সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিত করণের লক্ষ্যে কাজ করতে এবং দুর্গম এই পাহাড়ী

এলাকার জনসাধারণের কল্যানার্থে সকল কার্যক্রমে সকলের পাশে থাকতে সর্বদা

বদ্ধপরিকর। এধরণের সেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আজ অনুষ্ঠানে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সেলাই মেশিন, ঘর মেরামতের

জন্য ঢেউ টিন, ৩ শতাধিক শীতার্থদের জন্য শীতবস্ত্র, মসজিদের উন্নয়ন কল্পে

সহায়তা প্রদান এবং চিকিৎসার জন্য মানবিক সহায়তার নিমিত্তে আর্থিক অনুদান প্রদান করা হয়।


খুঁজুন