সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান
দেশের খবর রাঙ্গামাটিতে দরিদ্র পরিবারের তিনশ নারীকে খাবার সামগ্রী বিতরণ

রাঙ্গামাটিতে দরিদ্র পরিবারের তিনশ নারীকে খাবার সামগ্রী বিতরণ

উচিংছা রাখাইন, রাঙ্গামাটি প্রতিনিধি 

রাঙ্গামাটিতে মানবিক সহায়তা হিসেবে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্যর অনুকুলে বরাদ্দকৃত অসহায় ও দুঃস্থ পরিবারের ৩শ জন নারীকে খাবার সামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১৭ জুন) সকালে জেলা আওয়ামীলীগ কার্যালয়ের এসব খাবার সামগ্রী বিতরণ করেন তিন পার্বত্য জেলার সংরক্ষিত মহিলা আসনের সাংসদ বাসন্তী চাকমা। বিতরণকালে এসময় রাঙ্গামাটি মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোহিতা দেওয়ান ও রিপা চাকমাসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে অসহায় ও দুঃস্থ পরিবারের ৩শ জন পাহাড়ী-বাঙালী নারীকে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্যর অনুকুলে বরাদ্দকৃত সামগ্রী বিতরণ করা হয়।  

বিতরণকালে বাসন্তী চাকমা এমপি বলেন, সরকারের সহায়তা তৃণমুল পর্যায়ে পৌঁছে দিতে আমরা কাজ করছি। সরকার চাই না পাহাড়ের মানুষ আর পিছিয়ে থাকুক। তিনি পাহাড়ে সরকারের উন্নয়ন অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।

খুঁজুন