সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
দেশের খবর রাঙ্গামাটিতে গাড়ী নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ২০ জন যাত্রী আহত

রাঙ্গামাটিতে গাড়ী নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ২০ জন যাত্রী আহত

উচিংছা রাখাইন,রাঙ্গামাটি প্রতিনিধি

রাঙ্গামাটির ঘাগড়ায় পাহাড়িকা গাড়ী নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ২০ জন যাত্রী আহত হয়েছে। তাদের মধ্যে ড্রাইভার কে চট্টগ্রাম ও অপর ৪ জনকে রাঙ্গামাটি সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আজ বিকাল তিনটার দিকে এই দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় প্রাণহানীর ঘটনা না ঘটেলও তিনটি সিএনজি অটোরিক্সা দুমড়ে মুচড়ে গেছে। 

প্রত্যক্ষদর্শীরা জানায়,রাঙ্গামাটি থেকে ছেড়ে যাওয়া পাহাড়িকা সার্ভিস (ঢাকা মেট্টো ১৪-৭১৭৮) গাড়ীটি ঘাগড়া গিয়ে পৌছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকে সিএনজিও ৩ টিকে সজোরে ধাক্কা দেয়। এই ঘটনায় কেউ মারা না গেলেও বাসে ও রাস্তার পাশে থাকা প্রায় ২০ জন আহত হয়। স্থাণীয়রা আহতদের উদ্ধার করে রাঙ্গামাটি সদর হাসপাতালে প্রেরণ করে। 

এদিকে রাঙ্গামাটি হাসপাতাল আরএমও ডাঃ শতকত আকবর জানান, বিকাল সাড়ে তিনটার দিকে গুরুতর আহত অবস্থায় ৫ জনকে রাঙ্গামাটি হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তাদের মধ্যে ড্রাইভার অবস্থা আশংকা জনক হওয়ায় তাকে চট্টগ্রাম পাঠানো হয়েছে।  অপর ৪ জনকে রাঙ্গামাটি সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। 

খুঁজুন