রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
নজরুল ও সিতির শিরশ্ছেদ মানবাধিকার ও কূটনৈতিক শিষ্টাচারের লঙ্ঘন • মেসির জোড়া গোলে আটলান্টাকে ৩-১ ব্যবধানে হারাল ইন্টার মায়ামি • জুনে সতর্কবার্তা, অক্টোবরে দশ মৃত্যু: টুপটুপ রিসোর্টের আগুন থেকে শিক্ষা • পটিয়া ভূমি অফিসে নথি বাণিজ্য ও ঘুষের অভিযোগ, দুদকের তদন্ত দাবি • বান্দরবান-চট্টগ্রামে কাঠ পাচারের অভিযোগ, বন কর্মকর্তাদের বিরুদ্ধে লাখ লাখ টাকা ঘুষের দাবি • আমি জ্ঞানের শহর, আলী তার দরজা • ওষুধের আগুন, রাষ্ট্রের পরীক্ষা: হ্যাজম্যাট প্রস্তুতি ও জবাবদিহি কোথায়? • গজারিয়ায় ফুলদী নদীতে সেতু নির্মাণের উদ্যোগ, কাজ শুরু এ বছরই • চীনের শেনজেন ভ্রমণ ও পুরাতন গাড়ির বাজারে বিস্ময় • গজারিয়ায় মাদকমুক্ত সমাজ গড়ার শপথ
জাতীয় রাঙ্গামাটিতে হরতাল স্থগিত

রাঙ্গামাটিতে হরতাল স্থগিত

পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের বৈঠক স্থগিত হওয়ায় রাঙ্গামাটিতে ৩২ ঘন্টার হরতাল প্রত্যাহার করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ।

এর আগে এই বৈঠক স্থগিতসহ সাত দফা দাবিতে মঙ্গলবার ভোরে ৩২ ঘন্টার হরতাল শুরু করে সংগঠনটি। এতে বন্ধ হয়ে যায় সড়ক ও নৌপথে অভ্যন্তরীণ ও দূরপাল্লার যানবাহন। শহরের বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে পিকেটিং করে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কর্মীরা। দুপুরের পর পর পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের বুধবারের বৈঠক স্থগিতের কথা জানান কমিশনের সচিব। বেলা সাড়ে তিনটায় হরতাল প্রত্যাহারের ঘোষণা দেয় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ। 

খুঁজুন