মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ
দেশের খবর রাঙ্গামাটিতে মৎস্যজীবিলীগের সম্মেলন অনুষ্ঠিত

রাঙ্গামাটিতে মৎস্যজীবিলীগের সম্মেলন অনুষ্ঠিত

উচিংছা রাখাইন কায়েস,  রাঙ্গামাটি :


দেশের প্রতিটি জেলেদের মতো পার্বত্য অঞ্চলের জেলেরাও কার্ডের আওতায় নিয়ে আসা হয়েছে বলে মন্তব্য করেছেন রাঙ্গামাটি সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার। তিনি বলেন, পার্বত্য অঞ্চলের সকল শ্রেণীর মানুষের কল্যাণে কাজ করছে আওয়ামীলীগ। শুধু আওয়ামীলীগ কাজ করলে হবে না তার সফলতা আপাদেরকেও দেখাতে হবে। পাহড়ে ভালোবাসা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে যদি পৌছায় তাহলে শেখ হাসিনাও পাহাড়ের মানুষকে আরো ভালেবাসা দেবে। 

২৭ ডিসেম্বর মঙ্গলবার রাঙ্গামাটিতে মৎস্যজীবি লীগের ত্রি-বার্ষিকী কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। 

মৎস্যজীবি লীগের সভাপতি উদয়ন বড়–য়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনের প্রথম অধিবেশনে সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ সায়ীদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবিলীগের কার্যকরী সভাপতি মোঃ সাইফুল আলম মানিক, মৎস্যজীবিলীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ লায়ন শেখ আজগর নস্কর, রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মোঃ মুছা মাতব্বর সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

এর আগে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন ও কবুতর উড়ানোর মধ্যে দিয়ে সম্মেলনের সূচনা করা হয়। 

খুঁজুন