রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
নজরুল ও সিতির শিরশ্ছেদ মানবাধিকার ও কূটনৈতিক শিষ্টাচারের লঙ্ঘন • মেসির জোড়া গোলে আটলান্টাকে ৩-১ ব্যবধানে হারাল ইন্টার মায়ামি • জুনে সতর্কবার্তা, অক্টোবরে দশ মৃত্যু: টুপটুপ রিসোর্টের আগুন থেকে শিক্ষা • পটিয়া ভূমি অফিসে নথি বাণিজ্য ও ঘুষের অভিযোগ, দুদকের তদন্ত দাবি • বান্দরবান-চট্টগ্রামে কাঠ পাচারের অভিযোগ, বন কর্মকর্তাদের বিরুদ্ধে লাখ লাখ টাকা ঘুষের দাবি • আমি জ্ঞানের শহর, আলী তার দরজা • ওষুধের আগুন, রাষ্ট্রের পরীক্ষা: হ্যাজম্যাট প্রস্তুতি ও জবাবদিহি কোথায়? • গজারিয়ায় ফুলদী নদীতে সেতু নির্মাণের উদ্যোগ, কাজ শুরু এ বছরই • চীনের শেনজেন ভ্রমণ ও পুরাতন গাড়ির বাজারে বিস্ময় • গজারিয়ায় মাদকমুক্ত সমাজ গড়ার শপথ
জাতীয় রানি মৃত্যুতে বাংলাদেশে তিন দিনের রাষ্ট্রীয় শোক

রানি মৃত্যুতে বাংলাদেশে তিন দিনের রাষ্ট্রীয় শোক

রানি এলিজাবেথের মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার  মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বলা হয়েছে- শুক্র, শনি ও রোববার জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যার পর রানির মৃত্যুর ঘোষণা দেয় বাকিংহাম প্যালেস। যুক্তরাজ্যের সবচেয়ে দীর্ঘমেয়াদি এই রানির বয়স ৯৬ বছর। রানির মৃত্যুর অফিসিয়াল বিজ্ঞপ্তিতে বলা হয়, বিকেলে স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে শান্তিপূর্ণভাবে মারা যান রানি এলিজাবেথ।

৭০ বছর ব্রিটেনের সিংহাসনে ছিলেন তিনি। দীর্ঘ এই বর্ণিল জীবনে ব্রিটেনের সমাজ ও রাজনীতিতে অভাবনীয় পরিবর্তনের সাক্ষী তিনি। তার মৃত্যুতে রাজ পরিবারে দীর্ঘ এক শাসনের সমাপ্তি ঘটলো।

যুক্তরাজ্যের সবচেয়ে দীর্ঘমেয়াদি এই রানির বয়স ৯৬ বছর। রানির মৃত্যুর অফিসিয়াল বিজ্ঞপ্তিতে বলা হয়, বিকেলে স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে শান্তিপূর্ণভাবে মারা যান রানি এলিজাবেথ।

৭০ বছর ব্রিটেনের সিংহাসনে ছিলেন তিনি। দীর্ঘ এই বর্ণিল জীবনে ব্রিটেনের সমাজ ও রাজনীতিতে অভাবনীয় পরিবর্তনের সাক্ষী তিনি। তার মৃত্যুতে রাজ পরিবারে দীর্ঘ এক শাসনের সমাপ্তি ঘটলো।

খুঁজুন