সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান
দেশের খবর রাস্তার পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

রাস্তার পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

অনুপ সিংহ,নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালী সুবর্ণচর উপজেলা থেকে পুলিশ এক অজ্ঞাত (৫৫) ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে।  

শুক্রবার (১০ জুন) সকাল ৮টার দিকে উপজেলার সোনাপুর -চেয়ারম্যানঘাট আঞ্চলিক মহাসড়কের চরজুবিলী ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের  ফায়ার সার্ভিস এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। তবে তাৎক্ষণিক নিহতের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ এবং স্থানীয়রা। 

স্থানীয় বাসিন্দা সোহেল জানান,প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে গতকাল বৃহস্পতিবার দিবাগ রাতের কোনো এক সময় যানবাহনের ধাক্কায় ওই ব্যক্তি মারা যায়। সকাল ৭টার দিকে স্থানীয় লোকজন রাস্তার পাশে লাশটি পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। পরে সকাল ৮টার দিকে ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করেন চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক। তিনি বলেন,মৃত ব্যক্তির মানসিক ভারসাম্যহীন ছিল। দিনের বেলায় উপজেলার বিভিন্ন স্থানে তাকে ঘুরাঘুরি করতে অনেকে দেখেছেন। ময়নাতদন্তের জন্য মরদেহ ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ নিহত ব্যক্তির নাম ঠিকানা জানতে চেষ্টা চালাচ্ছে।

খুঁজুন