বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি দৃশ্যমান : স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে প্রধানমন্ত্রীর পাশে বসলেন স্বরাষ্ট্রমন্ত্রী নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী আপিল বিভাগের বিচারপতি হলেন হাইকোর্টের বিচারপতি মো. হাবিবুল গনি রাজবাড়ীতে বিভাগীয় কমিশনারের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন চাঁদপুরে কসাই নুর মোহাম্মদ হত্যা মামলায় আসামির যাবজ্জীবন ডিএমপির মতিঝিল বিভাগের অভিযানে ৬৩ জন গ্রেফতা কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ বরিশাল সিটি কর্পোরেশনের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত
দেশের খবর রেল স্টেশন এলাকা থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধার

রেল স্টেশন এলাকা থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধার

অনুপ সিংহ,নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীতে ১৫ কেজি গাঁজা উদ্ধার করেছে সুধারাম মডেল থানা পুলিশ। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।

মঙ্গলবার(১৭ মে) সকালের দিকে নোয়াখালীর সোনাপুর রেল স্টেশন সংলগ্ন রাস্তার উপর থেকে এ গাঁজা উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালী জেলা পুলিশ সুপার মো.শহীদুল ইসলাম।  

স্থানীয়রা ও পুলিশ জানায়,  গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় ঢাকা থেকে ছেড়ে আসা উপকূল এক্সপ্রেস ট্রেনে লাকসাম থেকে বিপুল পরিমান গাঁজা উঠেছে এবং সোনাপুর রেল স্টেশনে নামানো হবে। এমন সংবাদের প্রেক্ষিতে পুলিশ সোনাপুর রেল স্টেশনের আশে পাশে চেক পোস্ট জোরদার করে এবং সোনাপুর রেল স্টেশন সংলগ্ন রাস্তার উপর ২ টি বড় ব্যাগ পড়ে থাকতে দেখে ব্যাগগুলো তল্লাশি করে ১৫টি নীল পলিথিনে ১ কেজি করে মোট ১৫ কেজি গাঁজা পাওয়া যায়। ধারণা করা হচ্ছে পুলিশের তৎপরতার কারনে মাদক কারবারিরা গাঁজা রেখে পালিয়ে যায়।

খুঁজুন