মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ
দেশের খবর রংপুর সিটি নির্বাচনে চলছে ভোটগ্রহণ

রংপুর সিটি নির্বাচনে চলছে ভোটগ্রহণ

রংপুর সিটি কর্পোরেশনে, নতুন জনপ্রতিনিধি বেছে নিতে ভোট দিচ্ছেন সোয়া চার লাখ ভোটার। সকাল সাড়ে ৮টায় ভোট নেয়া শুরু হয়। চলবে বিকাল সাড়ে চারটা পর্যন্ত।

সকাল থেকেই গুঁড়িগুঁড়ি বৃষ্টি আর শীত উপেক্ষা করেই কেন্দ্রে হাজির হন ভোটাররা। প্রতিটি কেন্দ্রেই দেখা গেছে ভোটারদের উপস্থিতি। জাতীয় পার্টি ও আওয়ামী লীগের প্রধান দুই প্রার্থীসহ মোট নয় জন মেয়র পদে লড়ছেন। এছাড়া ১১টি ওয়ার্ডে সংরক্ষিত কাউন্সিলর পদে ৬৮ জন এবং ৩৩ টি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ১৮৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচন ঘিরে নেয়া হয়েছে ছয় স্তরের নিরাপত্তা। নির্বাচনে কেউ বিশৃঙ্খলা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে পুলিশ।

খুঁজুন