সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান
দেশের খবর রংপুরের কাউনিয়া অন্তঃসত্ত্বা স্ত্রীকে নির্যাতন

রংপুরের কাউনিয়া অন্তঃসত্ত্বা স্ত্রীকে নির্যাতন

রংপুরের কাউনিয়া উপজেলার শহীদবাগ ইউনিয়নের প্রাণনাথ চর এলাকায় যৌতুক না দেওয়ায় স্বামীর নির্যাতনের শিকার হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন সোমা আক্তার (২২) নামের এক অন্তঃসত্ত্বা গৃহবধূ।

ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, দুই বছর রাজারহাট উপজেলার মুর্শিদ নাকান্দা গ্রামের সিরাজুল শেখ এর মেয়ে সোমার সঙ্গে কাউনিয়া উপজেলার শহীদবাগ ইউনিয়নের প্রাণনাথ চর গ্রামের মৃত গাজী মিস্ত্রির ছেলে জাকির হোসেন এর বিয়ে হয়। কিন্তু বিয়ের পর থেকে জাকির হোসেন প্রায়ই সোমাকে বাবার বাড়ি থেকে বিভিন্ন অযুহাতে টাকা আনতে চাপ দিতেন। সোমা তাতে অপারগতা জানালে তাকে নানা ধরনের মানসিক অত্যাচার ও শারীরিক নির্যাতন চালাতেন তিনি। এরই ধারাবাহিকতায় গত বুধবার (১ জুন) জাকির হোসেন স্ত্রীকে বাবার বাড়ি থেকে পুনরায় টাকা আনতে বললে সোমা বাঁধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে জাকির হোসেন স্ত্রীকে গালিগালাজ করতে থাকেন এবং এক পর্যায়ে অন্তঃসত্ত্বা স্ত্রীকে এলোপাতাড়ি মারপিট ও জখম করে সুঁচ দিয়ে শরীরের নানা অংশে আঘাত করেন। গর্ভপাত ঘটাতে তলপেটে লাথি দেন এমনকি হত্যার উদ্দেশ্যে গলায় দড়ি বেঁধে ফাঁসিতে ঝোলানোর চেষ্টা করেন। তখন সোমার আর্তচিৎকারে প্রতিবেশী রা ৯৯৯ এ ফোন দিলে পুলিশ এসে উদ্ধার করে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন তাকে।

সোমার বাবা সিরাজুল শেখ বাদী হয়ে বৃহস্পতিবার (২ জুন) জাকির হোসেন ও তার পরিবারের বিরুদ্ধে কাউনিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমুর রহমান মাসুম জানান, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে

খুঁজুন