মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ
দেশের খবর রংপুরের পীরগঞ্জে ভ্যানচালকের মরদেহ উদ্ধার

রংপুরের পীরগঞ্জে ভ্যানচালকের মরদেহ উদ্ধার

সেলিম সরকার -পীরগঞ্জ , রংপুর প্রতিনিধি::

রংপুরের পীরগঞ্জ উপজেলার চৈত্রকোল ইউনিয়নের, হাফিজুরের ইট ভাটা সংলগ্ন ফাঁকা স্থানে, ৩১ আগষ্ট শনিবার সকালে এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পীরগঞ্জের ভেন্ডাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ।

পরে স্থানীয়রা মরদেহের পরিচয় শনাক্ত করে।  নিহত ব্যক্তির পরিবার ও পুলিশ সুত্রে জানা গেছে পাশ্ববর্তী মিঠাপুকুর উপজেলার মিলনপুর ইউনিয়নের একডালা গ্রামের,  মৃত্যু মিয়া উদ্দিন এর পুত্র মমতাজ মিয়া (৫৫) প্রতিদিনের মতো ভ্যান নিয়ে গত শুক্রবার বের হওয়ার পর রাতে বাড়িতে না ফেরায়, তারা খোঁজাখুজি করতে থাকে পরে লোক মুখে খবর পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহ টি সনাক্ত করে। পুলিশ ও স্থানীয়দের ধারণা দুষ্কৃতিকারীরা ভ্যানটি কেড়ে নিয়ে তাঁকে অন্য কোথাও মেরে মরদেহটি এখানে ফেলে রেখে পালিয়ে গেছে।

এবিষয়ে ভেন্ডাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর সাইফুল ইসলাম জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং মামলার প্রক্রিয়া চলছে। 

খুঁজুন