রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রিসোর্টের ট্র্যাজেডি আমাদের কী শেখায় • নজরুল ও সিতির শিরশ্ছেদ মানবাধিকার ও কূটনৈতিক শিষ্টাচারের লঙ্ঘন • মেসির জোড়া গোলে আটলান্টাকে ৩-১ ব্যবধানে হারাল ইন্টার মায়ামি • জুনে সতর্কবার্তা, অক্টোবরে দশ মৃত্যু: টুপটুপ রিসোর্টের আগুন থেকে শিক্ষা • পটিয়া ভূমি অফিসে নথি বাণিজ্য ও ঘুষের অভিযোগ, দুদকের তদন্ত দাবি • বান্দরবান-চট্টগ্রামে কাঠ পাচারের অভিযোগ, বন কর্মকর্তাদের বিরুদ্ধে লাখ লাখ টাকা ঘুষের দাবি • আমি জ্ঞানের শহর, আলী তার দরজা • ওষুধের আগুন, রাষ্ট্রের পরীক্ষা: হ্যাজম্যাট প্রস্তুতি ও জবাবদিহি কোথায়? • গজারিয়ায় ফুলদী নদীতে সেতু নির্মাণের উদ্যোগ, কাজ শুরু এ বছরই • চীনের শেনজেন ভ্রমণ ও পুরাতন গাড়ির বাজারে বিস্ময়
জাতীয় রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, নিহত ২

রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, নিহত ২

কক্সবাজারের উখিয়ার জামতলী রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে হেডমাঝিসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় পুরো ক্যাম্প এলাকায় চাপা ক্ষোভ বিরাজ করছে। ক্যাম্পে নিয়োজিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে অভিযান পরিচালনা করছেন। নিহতদের লাশ উদ্ধার করে উখিয়া থানায় নিয়ে আসা হয়েছে। নিহতরা হলেন ১৫ নম্বর ক্যাম্পের সি ব্লকের হেড মাঝি আবু তালেব ও সাব ব্লকের মাঝি সৈয়দ হোসেন। ক্যাম্পে নিয়োজিত এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন জানান, মঙ্গলবার রাত পৌনে বারোটার দিকে আট থেকে নয়জন দুর্বৃত্ত তাদের গুলি করে পালিয়ে যায়। পরে এলাকার লোকজন উদ্ধার করে হাসপাতালে নিলে তাদের মৃত ঘোষণা করেন চিকিৎসক। ঘটনার পর ক্যাম্পে ব্লক রেইড এবং অভিযান অব্যাহত রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। 

খুঁজুন