রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
শিক্ষা ‎রোটারেক্ট ক্লাব অব মাওলানা ভাসানীর নেতৃত্বে সাকিব-নাজমুল

‎রোটারেক্ট ক্লাব অব মাওলানা ভাসানীর নেতৃত্বে সাকিব-নাজমুল

মাভাবিপ্রবি প্রতিনিধি :

‎মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রোটারেক্ট ক্লাব অব মাওলানা ভাসানী, টাঙ্গাইল-এর আগামী এক বছরের জন্য সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন রোটারেক্টর সাকিব হাসান খান এবং সাধারণ সম্পাদক হয়েছেন রোটারেক্টর মো নাজমুল হাসান ভূঁইয়া।

‎আজ ৩১মে (শনিবার) ২০২৫ ইং তারিখে নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল প্রকাশ করা হয়।

‎এর আগে গত ২৭মে (মঙ্গলবার) বিকাল ৫টা থেকে ৬টা পর্যন্ত ক্লাব রুমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। রোটারিয়ান মেজবাহ উদ্দিন প্রধান নির্বাচন কমিশনার এবং বর্তমান ক্লাব প্রেসিডেন্ট রোটারেক্টর পলাশ হোসেন নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।

‎

‎প্রেসিডেন্ট ও সেক্রেটারি— উভয় পদের জন্য ৩ জন করে প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ২২টি ভোটের মধ্যে প্রেসিডেন্ট প্রার্থী সাকিব হাসান খান ৯টি এবং সেক্রেটারি প্রার্থী মো নাজমুল হাসান ভূঁইয়া ১০টি ভোট পেয়ে নির্বাচিত হন। সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে সকলের সামনে ব্যালট পেপার গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়।

‎

‎নবনির্বাচিত প্রেসিডেন্ট সাকিব হাসান খান বলেন, "আমি বিশ্বাস করি যে, রোটারেক্ট ক্লাব অফ মাওলানা ভাসানী টাংগাইল  একটা ক্লাব নয়। এটা একটা পরিবার। এখানে একে অপরকে শিখায়, অনুপ্রাণিত করে এবং সমর্থন করে। এ ক্লাবটি ক্যাম্পাসে একটি ইন্টারন্যাশনাল ক্লাব। সবার সাথে ইতিবাচক কাজ করে এবং সবার সম্মিলিত অংশগ্রহণে একটি সুন্দর রোটারি বর্ষ উপহার দিতে চাই।"

‎

‎নবনির্বাচিত সেক্রেটারি রোটারেক্টর মো নাজমুল হাসান ভূঁইয়া বলেন, “ করি, নেতৃত্ব মানে শুধু পথ দেখানো নয়, বরং সবার পাশে থেকে একসাথে এগিয়ে চলা। আমরা ‘সেবার মাধ্যমে বন্ধুত্ব’ এই দর্শনকে ধারণ করে সামনে এগিয়ে যেতে চাই। এই নতুন রোটারি বছরে আমরা এমন কিছু করতে চাই, যা সমাজে বাস্তব পরিবর্তন আনবে, সদস্যদের মধ্যে সম্প্রীতি বাড়াবে এবং তরুণদের নেতৃত্বে অনুপ্রাণিত করবে।"


‎জানা গেছে, ২০২৫-২৬ রোটারি বর্ষের বোর্ড মেম্বারদের তালিকা পরবর্তীতে প্রেসিডেন্ট-সেক্রেটারির যৌথ সিদ্ধান্তে প্রকাশিত হবে। উল্লেখ্য, পূর্ববর্তী কমিটিতে প্রেসিডেন্ট ছিলেন রোটারেক্টর পলাশ হোসেন এবং সেক্রেটারি ছিলেন রোটারেক্টর সিফাত আহম্মেদ। তাঁদের নেতৃত্বে সংগঠনটি ধারাবাহিকতা ও সাফল্যের যে ধারা তৈরি করেছে, নতুন কমিটিও তা অব্যাহত রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

খুঁজুন