রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
লাইফস্টাইল রসুনের গুণেই মেদ ঝরবে

রসুনের গুণেই মেদ ঝরবে

রসুনের অনেক গুণ। নিয়মিত রসুন খেলে শরীরের বহু উপকার হয় চোখ ভাল রাখা থেকে রক্তচাপ নিয়ন্ত্রণ কিংবা প্রদাহ কমানো থেকে হৃদ্‌যন্ত্র ভাল রাখা।

কিন্তু সবচেয়ে বেশি উপকার হয় সকালে খালি পেটে রসুন খেলে। অনেকেই তা হয়‌তো জানেন না, খালি পেটে রসুন খেলে ওজন কমানো সম্ভব।

রসুনে থাকে ভিটামিন বি ৬ এবং সি, ফাইবার, ম্যাগনেশিয়াম, ক্যালশিয়ামের মতো উপাদান ,যা মেদ ঝরানোর ক্ষেত্রে দারুণ উপকারী।

যেভাবে রসুন আপনার মেদ ঝরাতে সাহায্য করতে পারে :

১) রসুন খেলে শরীরের বিপাক ক্রিয়া বাড়ে। ফলে বেশি মাত্রায় ক্যালোরি ঝরে।

২) রসুন খেলে দীর্ঘক্ষণ আপনার কিছু খেতে ইচ্ছা করবে না। পেট ভরা মনে হবে। তাই আপনি অস্বাস্থ্যকর খাওয়াদাওয়া থেকে বিরত থাকবেন।

৩) বিভিন্ন গবেষণায় দেখা যায়, রসুনে এমন কিছু যৌগ আছে, যা মেদ গলানোর প্রক্রিয়াকে তরান্বিত করে।

৪) রসুন শরীর থেকে টক্সিক পদার্থগুলি বের করে দিতে সাহায্য করে। হজম প্রক্রিয়া ভাল করতে এর জুড়ি মেলা ভার।

রসুন খাবেন যেভাবে : সকালে খালি পেটে এক কোয়া কাঁচা রসুন খেতে পারেন। খাওয়ার সঙ্গে সঙ্গে এক গ্লাস পানি খেয়ে নিন। তাছাড়া, গরম পানিতে থেঁতো করা রসুন আর লেবুর রস মিশিয়েও রোজ সকালে খেতে পারেন। সূত্র : আনন্দবাজার

খুঁজুন