জেলার রুমা উপজেলায় আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত ১১০ পরিবারের মাঝে জরুরি খাদ্যসামগ্রী ও নগদ সহায়তা প্রদান করেছে খ্রিস্টিয়ান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ (সিসিডিবি)।
সিসিডিবির উদ্যোগে বান্দরবান সদর, রোয়াংছড়ি ও রুমা উপজেলার মোট ৬২৫টি বন্যাকবলিত পরিবারের মাঝে এ জরুরি মানবিক সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
এর মধ্যে বান্দরবান সদরে ৩৫০টি, রোয়াংছড়িতে ১৬৫টি এবং রুমায় ১১০টি পরিবার রয়েছে।
এর অংশ হিসেবে সোমবার রুমা উপজেলার ১০টি গ্রামের ১১০টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসব সহায়তা বিতরণ করা হয়।
প্রতিটি পরিবারকে ২৫ কেজি চাল, ৩ কেজি ডাল, ২ কেজি লবণ, ২ লিটার সয়াবিন তেল, ২টি গোসলের সাবান, ২টি কাপড় ধোয়ার সাবান ও ১ প্যাকেট স্যানিটারি প্যাড দেওয়া হয়।
পাশাপাশি প্রতিটি পরিবারকে বিকাশের মাধ্যমে ৮ হাজার টাকা করে নগদ সহায়তা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
সহায়তা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অংসিনু মার্মা, রুমা প্রেসক্লাবের সভাপতি শৈহ্লাচিং মারমা, সিসিডিবির কো-অর্ডিনেটর আর্নেস্ট সরকার, সিসিডিবি বান্দরবানের এরিয়া ম্যানেজার হ্লামং মার্মা এবং হার-সেব প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার তাপস সরকার।
এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্ভোগ লাঘব এবং জরুরি খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় চাহিদা পূরণে এ সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন। দুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে সিসিডিবি।
রুমায় খাদ্যসামগ্রী ও নগদ সহায়তা পেল ১১০ পরিবার
রুমায় খাদ্যসামগ্রী ও নগদ সহায়তা পেল ১১০ পরিবার
জেলার রুমা উপজেলায় আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত ১১০ পরিবারের মাঝে জরুরি খাদ্যসামগ্রী ও নগদ সহায়তা প্রদান করেছে খ্রিস্টিয়ান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ (সিসিডিবি)। সিসিডিবির উদ্যোগে বান্দরবান সদর, রোয়াংছড়ি ও রুমা উপজেলার মোট ৬২৫টি বন্যাকবলিত পরিবারের মাঝে এ জরুরি মানবিক সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে বান্দরবান সদরে ৩৫০টি, রোয়াংছড়িতে ১৬৫টি এবং রুমায় ১১০টি পরিবার রয়েছে। এর অংশ হিসেবে সোমবার রুমা উপজেলার ১০টি গ্রামের ১১০টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে
উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসব সহায়তা বিতরণ করা হয়। প্রতিটি পরিবারকে ২৫ কেজি চাল, ৩ কেজি ডাল, ২ কেজি লবণ, ২ লিটার সয়াবিন তেল, ২টি গোসলের সাবান, ২টি কাপড় ধোয়ার সাবান ও ১ প্যাকেট স্যানিটারি প্যাড দেওয়া হয়। পাশাপাশি প্রতিটি পরিবারকে বিকাশের মাধ্যমে ৮ হাজার টাকা করে নগদ সহায়তা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। সহায়তা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অংসিনু মার্মা, রুমা প্রেসক্লাবের সভাপতি শৈহ্লাচিং মারমা,
সিসিডিবির কো-অর্ডিনেটর আর্নেস্ট সরকার, সিসিডিবি বান্দরবানের এরিয়া ম্যানেজার হ্লামং মার্মা এবং হার-সেব প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার তাপস সরকার। এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্ভোগ লাঘব এবং জরুরি খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় চাহিদা পূরণে এ সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন। দুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে সিসিডিবি।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
রওশন টাওয়ার, (লিফট-৮) ১৫২/২/এ২ গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত