মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ
দেশের খবর রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের পণ্য নিয়ে মোংলায় সেজুতি

রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের পণ্য নিয়ে মোংলায় সেজুতি

এম.পলাশ শরীফ, বাগেরহাট:

রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের পণ্য নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে 'এমভি সেজুতি'। বাংলাদেশি পতাকাবাহী এ জাহাজটি বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টায় বন্দরের ৭ নম্বর জেটিতে নোঙ্গর করে। 

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাষ্টার ক্যাপ্টেন শাহীন মজিদ এ তথ্য নিশ্চিত করে জানান, জাহাজটিতে রাশিয়া থেকে আনা রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের এক হাজার ৪৮ মেট্রিকটন মেশিনারি পণ্য রয়েছে। 

তিনি বলেন, বাংলাদেশের আল সাফা এই শিপিং এই জাহাজের স্থানীয় এজেন্ট। এছাড়া স্থানীয় শ্রমিক ঠিকাদার প্রতিষ্ঠান ২৪ ঘন্টার মধ্যে এই পণ্য খালাস করে সড়ক পথে রূপপুরে নির্মাণাধীন পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রে পৌঁছে দিবে

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মীর এরশাদ আলী বলেন, দেশের নির্মাণাধীন প্রায় সব প্রকল্পের মালামাল অগ্রাধিকার ভিত্তিতে মোংলা বন্দর দিয়ে খালাস হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে আধুনিক পদ্ধতিতে দক্ষ জনবল দিয়ে এসব পণ্য খালাস হওয়ায় ব্যবসায়ীরাও এই বন্দর ব্যবহারে আগ্রহী হচ্ছেন'।

খুঁজুন